বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০২:১৬ অপরাহ্ন

আখাউড়া দিয়ে ভারতগামীদের ভিড় 

বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি
  • Update Time : শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২
  • ১২০ Time View
বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : দু’দিনের সাপ্তাহিক ছুটি ও বড়দিনের বন্ধে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতগামী যাত্রীদের ভিড় বেড়েছে।  শুক্রবার দুপুর ২ টা পর্যন্ত  এপার-ওপারের প্রায় সাত শতাধিক  পাসপোর্টধারী যাত্রী পারাপার হয়েছেন। এর মধ্যে বাংলাদেশ থেকে ওপারে গেছেন ৩৮৬ জন। ইমিগ্রেশন কর্মকর্তারা বলছেন, দিন শেষে এই সংখ্যা দ্বিগুণ হবে। মূলত তিনদিনের টানা ছুটির কারণে পারাপার অনেক বেড়ে গেছে। যাত্রীদের সাথে কথা বলে জানা যায়, অধিকাংশ যাত্রী চিকিৎসার পাশাপাশি ভ্রমণ করতে ভারতে গমন করছেন। তবে অনেকে ব্যবসাসহ জরুরি কাজের কথাও বলেছেন।
আখাউড়া সড়ক বাজারের ব্যবসায়ি অশিষ বিশ্বাস জানান, চিকিৎসার জন্য  ছোট বোন জামাইকে সাথে নিয়ে আগরতলায় যাচ্ছেন। সকালে ইমিগ্রেশন ভবনে এসে দেখেন যাত্রীদের দীর্ঘ লাইন।  দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকার পর সুযোগ আসে।মৌলভীবাজারের আজমল হোসেন নামের আরেক যাত্রী জানান, বড় ভাইয়ের চিকিৎসার জন্য তারা ভারতে যাচ্ছেন।সকালে শতাতিক যাত্রীর সাথে তারাও লাইনে দাঁড়িয়ে পড়েন। তবে ইমিগ্রেশন কর্মকর্তাদের আন্তরিকতায় খুব সহজেই কাজ সম্পন্ন করতে পেরেছেন।

বন্দরের আমদানি-রপ্তানিকারক কাউসার ভূঁইয়া  বলেন, ‘শুক্র ও শনিবার  সপ্তাহিক বন্ধ, রবিবার বড়দিনের ছুটি।  টানা তিনদিন ছুটি পাওয়ায় পর্যটকরা ভারতে ছুটছেন। সুর্য উঠার আগেই লাইনে দাঁড়িয়ে পড়েন শতাধিক যাত্রী। দুপুরের পর সেই লাইন আরো দীর্ঘ হয় ।’আখাউড়া ইমিগ্রেশনের সহকারি ইনচার্জ দেওয়ান মুরশেদুল হক বলেন, ‘অন্য যে কোনো দিনের তুলনায়  ছুটিতে ভীড়  একটু বেশি থাকে।  তবে  খুব কম সময়ে যাত্রীদের সেবা দেওয়া হচ্ছে।’
কিউএনবি/অনিমা/২৪ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সকাল ১১:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit