শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
শিরোনাম
গ্রামে চিকিৎসার অভাবে কেউ যেন প্রাণ না হারায়: ডা. জুবাইদা তেলের দাম বাড়ার প্রভাবে কমল স্বর্ণের দাম দীর্ঘ অপেক্ষার পর মুক্তি পেল বিজয়ের শেষ সিনেমা, কে কত টাকা পারিশ্রমিক পেলেন? গোপালগঞ্জে নারী আইনজীবীর মাথা ফাটানো সেই বিচারক প্রত্যাহার পদত্যাগের পর রাষ্ট্রপতির গ্রেপ্তার দাবি নাহিদ ইসলামের এমপি গাজী নজরুল এখন কোথায়? মেসিদের নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা চোর ধরতে ছাত্রদল নেতাদের অভিনব কৌশল, উদ্ধার ২ চোরাই মোটরসাইকেল ডোমারে চিলাহাটিতে হিমোগ্লোবিন ও ব্লাড গ্রুপিং ক্যাম্পেইনে অনুষ্ঠিত সিলেটের এআরডি ভূয়া এনজিও সংস্থার চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

ট্রেনের পিছনের অংশ ঝোঁপঝাড়ে, নামতেই যাত্রীর বুকে ছুরি চালালো ছিনতাইকারি

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ।    
  • Update Time : শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০২২
  • ৩১৫ Time View
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রেন থেকে নামার পর পরই ছিনতাইকারীর ছুরিকাঘাতে নাঈম ইসলাম (২২) নামের এক যাত্রী নিহত হয়েছেন। নিহত নাঈম নওগাঁ জেলা সদরের মঙ্গলপুর পশ্চিম পাড়ার মো. আমজাদের ছেলে। তিনি কি কারণে আশুগঞ্জ এসেছিলেন সেটি জানা যায়নি। এ সময় আরও এক যাত্রী আহত হয়েছেন। তবে তার নাম-পরিচয় জানা যায়নি। রেলওয়ে পুলিশ নাঈমের লাশ উদ্ধার করেছে।

বৃহস্পতিবার গভীর রাতে আশুগঞ্জ রেলওয়ে স্টেশনে  ঘটনা ঘটে। নিহত নাঈম যে বগি থেকে নেমেছিলেন সেটি ঝোঁপঝাড়ের কাছে দাঁড়ায়। যে কারণে সেখানে বেশ অন্ধকার ছিলো। ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন পুলিশ ফাঁড়ি ইনচার্জ উপ-পরিদর্শক হাতেম আলী ভূইয়া জানান, চট্রগ্রামগামী মহানগর এক্সপ্রেস ট্রেন দীর্ঘ বিলম্বে আশুগঞ্জ রেলওয়ে স্টেশনে আসে।  ট্রেনের পেছনের অংশ ছিলো প্লাটফর্মের বাইরে ঝোঁপঝাড়ের দিকে। পিছন দিকের দুই বগি থেকে দুই যুবক নামলে তাদের ছিনতাইকারীরা ছুরি ধরে। এ সময় ছুরিকাঘাত করলে এক যুবক তার সাথে থাকা সব কিছু ছিনতাইকারীদের দিয়ে দেন। অপর যুবক নাঈম ইসলাম অপরাগতা জানালে ছিনতাইকারীরা তার গলায় ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই সে মারা যায়। তার লাশ জেলা সদর হাসপাতালে নিয়ে আসা হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/২৩ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit