রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন

এবার নিজের দেহরক্ষীর ছেলেকে নায়ক বানাচ্ছেন সালমান

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২
  • ৯৮ Time View

বিনোদন ডেস্ক : বলিউড সুপারস্টার সালমান খানের হাত ধরে অনেকেই পা রেখেছেন চলচ্চিত্র জগতে। এবার পালা নিজের দেহরক্ষী শেরার ছেলে। 

সালমান আগেই প্রতিজ্ঞা করেছিলেন তার দেহরক্ষী শেরার ছেলে টাইগারকে বলিউডে আনবেন তিনি। এবার সেটাই করছেন।

এখন পরিচালক ও টাইগারের বিপরীতে নায়িকার খোঁজে রয়েছেন সালমান।

জানা গেছে, ইতোমধ্যেই সতীশ কৌশিকের সঙ্গে এই ব্যাপারে যোগাযোগও করে ফেলেছেন সালমান। টাইগারকে বলিউডের জন্য প্রস্তুত করাতেও জোর চেষ্টা চালাচ্ছেন।  

পিংকভিলার প্রতিবেদন অনুসারে, একাধিক নায়িকার সঙ্গেও কথা বলেছেন, তবে কারও নাম এখনও অফিসিয়াল হয়নি। সব ঠিক থাকলে ২০২৩ সালেই ফ্লোরে যাবে এই সিনেমা।

২০১৯ সালে টাইগারকে বলিউডে অভিষেক করা নিয়ে সালমানকে বলতে শোনা গিয়েছিল, “শেরার ছেলে টাইগারের গ্রুমিং চলছে আপাতত। একাধিক প্রযোজক ওর ব্যাপারে ভাবছে। শেরা যদিও মনে করে ওর ছেলের জন্য স্ক্রিপ্ট বাছতে সেরা বিচারক আমিই হব। তাই আপাতত সেই কাজটা করছি। এখনও ভালো কিছু খুঁজে পাওয়া বাকি।” 

এদিকে, সালমানের ২০১৬ সালের সিনেমা ‘সুলতান’-এ সহ-পরিচালক হিসেবে কাজ করেছে টাইগার।  

সালমান এখন ব্যস্ত তার পরের ছবি ‘কিসি কা ভাই কিসি কা জান’ নিয়ে। এই সিনেমা দিয়ে বলিউডে অভিষেক হচ্ছে শেহনাজ গিলের। ২০২৩ সালের শেষে আসবে ‘টাইগার ৩’। সূত্র: হিন্দুস্তান টাইমস

কিউএনবি/অনিমা/২১ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৫:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit