শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম

ঝালকাঠি সাংবাদিক ক্লাবের আজীবন সদস্য হলেন শামিম আহম্মেদ

গাজী মো.গিয়াস উদ্দিন বশির,ঝালকাঠি প্রতিনিধি ।
  • Update Time : বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২
  • ২২৫ Time View

গাজী মো.গিয়াস উদ্দিন বশির,ঝালকাঠি প্রতিনিধি : ঐতিহ্যবাহী পেশাদার সাংবাদিকদের সংগঠন ঝালকাঠি সাংবাদিক ক্লাবের আজীবন সদস্য হলেন,মেসার্স সাবিহা কেমিক্যাল ওয়ার্কস এর মালিক বিশিষ্ট ব্যবসায়ী মো.শামিম আহমেদ।  

২২ ডিসেম্বর সংগঠনের সভাপতি গাজী মো.গিয়াস উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো.নজরুল ইসলামের সঞ্চালনায় এক নির্বাহী মিটিংয়ে সকল সদস্যদের ঐক্যমতে বিশিষ্ট ব্যবসায়ী,সমাজ সেবক,শিক্ষানুরাগী ও বিশিষ্ট দানবীর মো.শামিম আহমেদ কে সংগঠনের আজীবন সদস্য নির্বাচিত করা হয়। ব্যবসায়ী শামিম আহমেদ ঝালকাঠি গরিব দুঃখী মেহনতি মানুষের আপনজন তিনি সামাজিক ও মানুষের কল্যাণে সব সময় ঝাঁপিয়ে পরেন।

বিশিষ্ট ব্যবসায়ী শামিম আহমেদ ঝালকাঠি সাংবাদিক ক্লাবের আজীবন সদস্য নির্বাচিত হওয়ায় সংগঠনের পক্ষ থেকে তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। এসময় ব্যবসায়ী শামিম আহমেদ বলেন,সাংবাদিকরা মানুষের কল্যাণে কাজ করেন,ন্যায়ের পক্ষে থাকেন। দেশের অনিয়ম দূরনীতির বিরুদ্ধে কথা বলেন। দেশের উন্নয়নে তাদের লিখনির মাধ্যমে ভূমিকা রাখেন। এই সাংবাদিক সংগঠনে আমাকে আজীবন সদস্য করায় আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। পাশাপাশি সাংবাদিকদের সকল ভালো কাজে আমি সবসময় পাশে থাকবো।

 

 

কিউএনবি/আয়শা/২২ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit