সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন

জয়পুরহাটে গুজব প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক’ মতবিনিময় সভা অনুষ্ঠিত

মিজানুর রহমান মিন্টু,জয়পুরহাট প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২
  • ১২৫ Time View

মিজানুর রহমান মিন্টু,জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাটে গুজব প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক’ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে । বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসকের সন্মেলন কক্ষে আঞ্চলিক তথ্য অফিস এর আয়োজনে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করছেন আঞ্চলিক তথ্য অফিসার তৌহিদুজ্জামান।এসময় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী।

বিশেষ অতিথির বক্তব্য দেন জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি এড.নৃপেন্দ্রনাথ মন্ডল। মুখ্য আলোচক ছিলেন রবীন্দ্র সম্মেলন পরিষদের সহসভাপতি আমিনুল ইসলাম বাবুল। অন্যান্যের মধ্যে উপস্থিত আছেন অতিরিক্ত জেলা প্রশাসক আনোয়ার পারভেজ, জয়পুরহাট জেলা তথ্য কর্মকর্তা রুপ কুমার বর্মণসহ সরকারি কর্মকর্তাগন ও সাংবাদিকরা।

সভায় গুজব প্রতিরোধে মিডিয়ার ভুমিকা আরো গতিশীল করা এবং সমাজের সবাই কে ভূমিকা রাখার জন্য আহবান জানানো হচ্ছে। গুজবের বিভিন্ন তথ্য নিয়ে প্রবন্ধ উপস্থাপন করেন আঞ্চলিক তথ্য অফিসার মোঃ তৌহিদুজ্জামান।

কিউএনবি/অনিমা/২১ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৩:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit