রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
শিরোনাম
গণঅভ্যুত্থানের চেতনার সঙ্গে সর্বপ্রথম বেইমানি করেছেন জামায়াত আমির : রাশেদ কক্সবাজার মাতারবাড়ি পৌঁছেছেন প্রধানমন্ত্রী ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে ড্যাব: জুবাইদা রহমান চুরির অপবাদে গাছে বেঁধে তরুণীকে মারধর, গ্রেপ্তার ২ কিশোরগঞ্জে অটোরিক্সাকে চাপা দিল যাত্রীবাহী বাস, নিহত ২ কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ সবার সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন নিয়ে যে প্রশ্ন মঞ্জুর মক্কা প্রতিরক্ষা চুক্তি: মধ্যপ্রাচ্যে কি মার্কিন আধিপত্যের বিদায় ঘণ্টা বাজল? ‎লালমনিরহাট জেলা দলিল লেখক সমিতির নির্বাচন অনুষ্ঠিত

সজিব হোসেন নওগাঁয় র‌্যাবের অভিযানে ফেনসিডিলসহ বাবা-ছেলে গ্রেপ্তার

সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি । 
  • Update Time : বুধবার, ২১ ডিসেম্বর, ২০২২
  • ১৩১ Time View

সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি : নওগাঁ প্রতিনিধি : নওগাঁর ধামইরহাটে ১৫১ বোতল ফেনসিডিলসহ বাবা-ছেলেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫, সিপসি-৩ জরপরহাট ক্যাম্পের সদস্যরা। বুধবার ভোররাতে উপজেলার সীমান্তবর্তী চকরহমতপুর এলাকায় বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, ওই এলাকার মোঃ নজিবর ইসলামের ছেলে মোঃ সফিকুল ইসলাম (৫০) এবং তার ছেলে মোঃ সবুজ হোসেন (৩২)। বুধবার সকালে র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্প থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা যায়। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের সার্বিক আইন শৃঙ্খলা সমুন্নত রাখার লক্ষ্যে র‌্যাব অগ্রণী ভূমিকা পালন করে আসছে।

এছাড়া বিভিন্ন অপরাধের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ ও আসামি গ্রেপ্তারে র‌্যাব নিয়মিত অভিযান পরিচালনা করে থাকে। তারই ধারাবাহিকতায় র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের সদস্যদের এই অভিযান। এদিন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫, সিপিসি-৩ জয়পুরহাট ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর মো. মোস্তফা জামান ও সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. মাসুদ রানার নেতৃত্বে জেলার ধামইরহাট উপজেলার চকরহমতপুর এলাকায় অভিযান পরিচালনা করে বাবা ছেলেকে গ্রেপ্তার করা হয়।

এসময় তাদের বাড়ি থেকে উক্ত পরিমাণ ফেনসিডিল ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। তারা জেলার বিভিন্ন এলাকায় অভিনব কায়দায় মাদকসেবী ও ব্যবসায়ীদের কাছে মাদক সরবরাহ করে থাকে। এবং তারা পেশাদার মাদক ব্যবসায়ী বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক আইনে মামলা রুজু করা হয়েছে বলেও র‌্যাব সূত্রে জানা গেছে। ধামইরহট থানার অফিসার ইনচার্জ মোঃ মোজাম্মেল হক কাজী বলেন, বুধবার দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/২১ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit