বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
শিরোনাম
বন্দুকের মুখে কোটি টাকার গয়না লুটের পরও কিম ক্ষতিপূরণ চাইলেন মাত্র ১ ইউরো, নেপথ্যে যে কারণ অস্ত্রের মুখে গয়না লুট, কিম কার্দাশিয়ানকে দেওয়া হবে এক ইউরো ক্ষতিপূরণ জরায়ু অপসারণের পর দীর্ঘ সংগ্রাম, অবশেষে মাতৃত্বের স্বাদ পেলেন লেনা ডানহাম বাবা হারালেন কণ্ঠশিল্পী সালমা ঢাকার ডিস্ট্রিবিউটরদের নিয়ে ‘নগদ’এর সচেতনতামূলক কর্মশালা শেখ হাসিনার নির্দেশে ইশতিয়াক ডিএমপিতে টর্চার সেল বানান পশ্চিমা সম্প্রসারণবাদই ইউক্রেন সংকটের মূল: রুশ পররাষ্ট্রমন্ত্রী এসপি আপেল সাময়িক বরখাস্ত, বিভাগীয় মামলার সিদ্ধান্ত মাথার চুল ঢেকে রাখাই কি পর্দা? ইসলাম কী বলে নবীজির (সা.) প্রতি দরুদ পাঠে মিলবে যেসব অলৌকিক বরকত

নওগাঁর পত্নীতলা উপজেলায় নিজেদের পরিচয় দিতেন বিশেষজ্ঞ ডাক্তার, আটক- ৫

সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি । 
  • Update Time : মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২
  • ১৩৭ Time View

সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি : নওগাঁর পত্নীতলা উপজেলায় বিশেষজ্ঞ চিকিৎসক পরিচয়দানকারী পাঁচ ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাব। উপজেলার নজিপুর পৌর বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় র‌্যাব-৫ জয়পুরহাট থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

গ্রেফতারকৃতরা হলেন- পত্নীতলা উপজেলার পুইয়্যা গ্রামের রাজকুমার চৌধুরীর ছেলে শ্রী চপল চৌধুরী (২৬), চকশিবরাম গ্রামের শ্রী ভারুভূষণ সরকার এর ছেলে শ্রী গোলাপ কুমার সরকার (৩২), আমবাটি গ্রামের হাফিজুর রহমান এর ছেলে আবুল কাশেম মিঠু(৩৯), বালুখা পূর্বপাড়া গ্রামের মৃত আবুল কালাম আজাদ এর ছেলে মোশারফ হোসেন রাজু (৩২) এবং শাজিপুর পুরাতন বাজার এলাকার শাহিনুর রহমান এর ছেলে গোলাম সারোয়ার সোহান (২৯)।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়- সোমবার রাত ১১টার দিকে র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্প কোম্পানি অধিনায়ক মেজর মোস্তফা জামান ও সিনিয়র সহকারী পুলিশ সুপার মাসুদ রানার নেতৃত্বে উপজেলার নজিপুর পৌর বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় দুইটি জাল অটোসিন, বিভিন্ন সিন ১৫০টি, ছয়টি প্রেসক্রিপসন প্যাড, পাঁচটি সার্জিকেল টুলবক্স, ছয়টি রক্তচাপ মেশিন, চারটি সার্জিকেল কাচি, ছয়টি স্টেথোস্কোপ এবং একটি চোখের দৃষ্টি মাপা যন্ত্র সহ চিকিৎসা কাজে ব্যবহৃত অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়। এসময় শ্রী চপল চৌধুরী, শ্রী গোলাপ কুমার সরকার, আবুল কাশেম মিঠু, মোশারফ হোসেন রাজু এবং গোলাম সারোয়ার সোহান কে গ্রেফতার করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়- গ্রেফতারকৃতরা নিজেদের ফার্মেসির দোকানে চেম্বার বসিয়ে কোন ধরণের ডিগ্রি ছাড়াই চিকিৎসা দিয়ে আসছিলেন। কেউ শরীরের ভাঙ্গা হাড়ের সার্জিক্যাল প্লাস্টার আবার কেউ মা ও শিশু রোগ বিশেষজ্ঞ ডাক্তার পরিচয় দিতেন। আসামীদের বিরুদ্ধে পত্নীতলা থানায় মামলা হয়েছে। পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) পলাশ চন্দ্র দেব জানান, আটক চিকিৎসক পরিচয়দানকারী পাঁচ ব্যক্তির বিরুদ্ধে থানায় র‌্যাবের পক্ষ থেকে সকালে মামলা হয়েছে। তাদের আদালতে সেপর্দ করা হবে।

 

 

কিউএনবি/আয়শা/২০ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit