রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন

নরসিংদীতে রাস্তার পাশে মিলল তরুণের ঝুলন্ত মরদেহ 

মোঃ সালাহউদ্দিন আহমেদ ,নরসিংদী জেলা প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২
  • ১৮০ Time View
মোঃ সালাহউদ্দিন আহমেদ ,নরসিংদী জেলা প্রতিনিধি  : নরসিংদীর মাধবদী থানার আমদিয়ায় সিফাত হোসেন (১৮) এক তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে আমদিয়া ইউনিয়নের ভূইয়ম গ্রামের রাস্তার পাশ থেকে ওই তরুণের ঝুলন্ত মরদেহটি উদ্ধার করা হয়। সিফাত হোসেন ভূইয়ম গ্রামের নজরুল ইসলামের ছেলে। নিহতের মামি শাহনাজ জানান, আজ ভোরে ফজরের নামজের পর সিফাত বাড়ি থেকে হাঁটতে বের হন। সকাল সাড়ে ৬টার দিকে বাড়ির সামনে একটি আম গাছে ঝুলন্ত অবস্থায় সিফাতকে দেখতে পেয়ে তিনি চিৎকার শুরু করেন। পরবর্তীতে মাধবদী থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠায়। 

স্থানীয়রা জানায়, নিহত সিফাত হোসেন সহজ-সরল মানুষ ছিলেন। তিনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেন তার সাথে কারও কোনো বিরোধ ছিলো না এবং সে আত্মহত্যা করবে এমন মানুষও ছিলেন না। নিহতের মামা আক্তার জানান, সিফাত তিন মাস হয় পাকিজা টেক্সটাইল মিলে কাজ শুরু করেন। এছাড়া সিফাত নামাজ পড়তেন কোনো আড্ডায় থাকতেন না। এটি হত্যা না-কি আত্মহত্যা সেটিও সুস্পষ্ট কিছু বলতে পারেননি তিনি।মাধবদী থানার এসআই মুরাদ জানান, লাশ ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন।

কিউএনবি/অনিমা/২০ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:১১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit