শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন

গবিসাসের ১০ম কমেটির সভাপতি স্পন্দন, সম্পাদক হাসিব

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২
  • ১০৫ Time View

ইউনুস রিয়াজ,গবি প্রতিনিধি : বাংলা ট্রিবিউন ও দৈনিক খোলা কাগজের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি বরাতুজ্জামান স্পন্দনকে সভাপতি ও দৈনিক আমার বার্তার মো. হাসিব মীরকে সাধারণ সম্পাদক করে গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (গবিসাস) ১০ম কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়েছে। সোমবার (১৯ ডিসেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি সম্মেলন কক্ষে এক বছর মেয়াদী এ কমিটি ঘোষণা করেন। গবিসাসের সদ্য বিদায়ী সভাপতি মো. রাকিবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. আবুল হোসেন। বিশেষ অতিথি ছিলেন কৃষিবিদ এস. তাসাদ্দেক আহমেদ ও বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মো. সিরাজুল ইসলাম।

১১ সদস্য বিশিষ্ট কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি মো. নাজমুল হাসান তানভীর, যুগ্ম সম্পাদক মো. রুমন হোসেন, অর্থ সম্পাদক মো. ইউনুস রিয়াজ, সাংগঠনিক সম্পাদক মো. আখলাক ই রসুল, দপ্তর সম্পাদক পলাশ চন্দ্র রায়, প্রচার ও প্রকাশনা সম্পাদক সানজিদা জান্নাত পিংকি, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক আফসানা মিজান মিমি, কার্যনির্বাহী সদস্য ইসরাত জাহান ইভা ও জিয়াউর রহমান শোভন। এছাড়া কমিটিতে উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন অনিক আহমেদ,  মো. রাকিবুল হাসান ও তানভীর আহম্মেদ। সদ্য বিদায়ী সহ-সভাপতি সুপর্ণা রহমান টুছি ও নতুন সভাপতি বরাতুজ্জামান স্পন্দনের সঞ্চালনায় গবিসাসের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান ও শিক্ষকবৃন্দ এ আয়োজনে উপস্থিত ছিলেন।

কিউএনবি/অনিমা/২০ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১২:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit