মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
শিরোনাম
নিয়ত বিশুদ্ধ না হলে আমল কবুল হবে না ২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্ষণের ১৫ মিনিটের মধ্যে কলিকে হত্যা, রোমহর্ষক স্বীকারোক্তি সুতা ও কাপড় আমদানিতে আগাম অনুমতির বাধ্যবাধকতা প্রত্যাহার বিমানকে তুলি, আকাশকে ক্যানভাস বানালেন পাইলট, আঁকলেন মোনালিসার ছবি টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ রেকর্ড ভাঙা এল নিনো: শীত আসার আগেই প্রশান্ত মহাসাগরে নজিরবিহীন উষ্ণতা হুতিদের অগ্রযাত্রা নিয়ে ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ গাজায় এক অন্তঃসত্ত্বা নারীর রোমহর্ষক গল্প পাসপোর্ট অধিদফতরের নতুন ডিজি মেজর জেনারেল আলীমুল আমীন

সিলেট জেলা তাঁতী লীগের সভাপতি আলমগীরকে সংবর্ধনা

Reporter Name
  • Update Time : সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২
  • ১১৯ Time View

সিলেট মহানগর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ বলেছেন, প্রবাসে নেতারা প্রধানমন্তি শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে দ্বায়িত্বশীলতার সাথে কাজ করছেন। তাদের সাথে কাধে কাদ মিলিয়ে জেলা তাঁতী লীগের সভাপতি আলমগীর হোসেন বঙ্গবন্ধুর আদর্শে কাজ করবেন। তিনি দেশের উন্নয়ন ও জনগনের কল্যাণে কাজ করার জন্য আওয়ামী লীগের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।
তিনি নগরীর দক্ষিণ সুরমার কীনব্রিজের মুখে সিলেট জেলা তাঁতী লীগের সভাপতি, সাবেক ছাত্রনেতা আলমগীর হোসেন এর যুক্তরাষ্ট্র গমণ উপলক্ষে ২৬নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন।

২৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুস সালাম সাহেদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বদরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, মহানগর আওয়ামীলীগের দপ্তর সম্পাদক খন্দকার মহসিন কামরান, সদস্য ও সিলেট সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র, ২৬নং ওয়ার্ড কাউন্সিলর তৌফিক বকস লিপন। সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা তাঁতী লীগের সভাপতি আলমগীর হোসেন। বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ২৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ ছয়েফ খান, সাধারণ সম্পাদক গুলজার আহমদ জগলু, ২৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক যথাক্রমে সহ সভাপতি শাহ আলম জুনেদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এমএন ইসলাম, দপ্তর সম্পাদক শাহিন আহমেদ, ধর্ম বিষয়ক সম্পাদক শাহিন আহমেদ, ২৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক মুস্তাক খান, ২৬নং ওয়ার্ড শ্রমিক লীগ সভাপতি আবদুল মালেক, আওয়ামী লীগ নেতা দুলাল আহমেদ, মুহিবুর রহমান, আবদুল খালেক তেরু, মুহিব তালুকদার, আবদুল হাই সেমল, রাকিব রানা, বিলাল আহমেদ রাজু, যুবলীগ নেতা সাখাওয়াত হোসেন আখন্দ, আবদুল মোমিন পান্না, ২৬নং ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি সাইদুর রহমান জুনেল, ছাত্রলীগ নেতা আতিকুর রহমান ঝুমন, জামিল আহমদ, মইনুল ইসলাম মাহদি, আতিকুর রহমান মাহিন, ইমরান আহমেদ, মাহের আহমেদ, সৈকত দাস শুভ, শাহি আহমেদ, বর্ষা, রিফাত প্রমুখ।

অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি জেলা তাঁতী লীগের সভাপতি আলমগীর হোসেনকে সম্মান ক্রেস্ট দিয়ে সংবর্ধনা প্রদান করেন প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ সহ অতিথিবৃন্দ ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
পরে ২৬নং ওয়ার্ড ছাত্রলীগের পক্ষ থেকে সাবেক ছাত্রনেতা আলমগীর হোসেনকে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়।

কিউএনবি/আয়শা/১৯ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit