বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১০:০২ অপরাহ্ন

মেসিদের শুভেচ্ছা, ফার্নান্দেজ ও ম্যাক্রোঁকে ট্যাগ করে মোদির টুইট

Reporter Name
  • Update Time : সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২
  • ৯৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : দীর্ঘ ৩৬ বছরের অপেক্ষার অবসান। খরা কাটিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হলো আর্জেন্টিনা। মেসির হাত ধরেই ডিয়েগো ম্যারাডোনার দেশ বিশ্বকাপ পেল। এবারের বিশ্বকাপ অভিযানের শুরুতেই হোঁচট খায় আর্জেন্টিনা। সৌদি আবরের কাছে হেরে বিশ্বকাপ পর্ব শুরু হয় মেসিদের। সৌদি আরবের বিরুদ্ধে হারায় স্বাভাবিকভাবেই সমালোচনায় বিদ্ধ হন লিওনেল স্কালোনি। কিন্তু পরের ম্যাচেই ঘুরে দাড়ান তারা। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। পরপর ম্যাচ জিতে চ্যাম্পিয়ন হলো আর্জেন্টিনা।

এই জয়ের পরই গোটা বিশ্ব আনন্দে মেতে ওঠে। আর্জেন্টিনার এই জয়ের পর শুভেচ্ছাবার্তায় ভরিয়ে দিয়েছেন অনেকে। বাদ যাননি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। মোদি টুইট করে বলেন, ‘এটা ফুটবলের সবচেয়ে রোমাঞ্চকর ম্যাচ হিসেবে চিরস্মরণীয় হয়ে থাকবে। বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার জন্য আর্জেন্টিনাকে অভিনন্দন। গোটা টুর্নামেন্টে তারা দুর্দান্ত খেলেছে। আর্জেন্টিনা ও মেসির দুর্দান্ত জয়ে উচ্ছ্বসিত লাখ লাখ ভারতীয় ভক্ত।’

শুধু আর্জেন্টিনাকেই শুভেচ্ছা জানাননি মোদি। একই সঙ্গে ফ্রান্সকেও শুভেচ্ছা জানিয়েছেন তিনি। ফরাসি ফুটবল দলের প্রশংসায় মোদি টুইট করে বলেছেন, ‘ফিফা বিশ্বকাপে উদ্যমী পারফরম্যান্সের জন্য ফ্রান্সকে অভিনন্দন। ফাইনালে ওঠার পথে তারাও তাদের দক্ষতা ও উদ্দম মনোভাবের মাধ্যমে ফুটবল ভক্তদের আনন্দ দিয়েছে। লড়াকু ম্যাচ খেলেছে ফ্রান্স, যা গোটা বিশ্ব দেখেছে।’ 

রবিবার ফ্রান্সের বিরুদ্ধে নির্ধারিত সময়ে ড্র হওয়ায় খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেও মীমাংসা না হওয়ায় খেলা গড়ায় পেনাল্টি শুটআউটে। সেখানে ফ্রান্সকে বধ করেন মেসিরা। ৪-২ গোলে হারিয়ে তৃতীয়বার চ্যাম্পিয়ন হলো আর্জেন্টিনা।

সূত্র : হিন্দুস্তান টাইমস

 

 

কিউএনবি/আয়শা/১৯ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit