বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন

ফেনীতে গরু জবাই করে আর্জেন্টিনার সমর্থকদের ভূরিভোজ করালেন মেয়র

Reporter Name
  • Update Time : সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২
  • ৫০৩ Time View

ডেস্ক নিউজ : বিশ্বকাপ ফুটবল ফাইনাল খেলায় আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজি গরু জবাই করে প্রায় পাঁচ হাজার লোকের ভূরিভোজের আয়োজন করেন। খাবারের পর আর্জেন্টিনার সমর্থকরা রাতজুড়ে শহরে আনন্দ-উল্লাস করতে থাকে।

ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজি বলেন, আমরা ফুটবলে আর্জেন্টিনার সমর্থন করি। তাই ফাইনাল খেলা উপলক্ষ্যে খাওয়ার আয়োজন করেছি। এ জন্য লাখ টাকার গরু কিনে জবাই করেছি। আমরা আর্জেন্টিনার সমর্থকদের পাশাপাশি অন্য দলের সমর্থকরাও দাওয়াতে অংশ নিয়েছেন। ফেনী থানার ওসি (তদন্ত) মো. মাহফুজ বলেন, বিশ্বকাপ ফুটবল ফাইনাল খেলা উপলক্ষ্যে সমর্থকদের উদ্দীপনার মধ্যে এলাকার আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে আমরা তৎপর আছি।

 

 

কিউএনবি/আয়শা/১৯ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ২:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit