বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
শিরোনাম
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত অন্তত ১০ নতুন ধারা বাংলাদেশ’র শান্তাসহ ৬ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ উত্তরাঞ্চলের তিন জেলার উন্নয়নে একটি মেগা প্রকল্পের কাজ শুরু হচ্ছে ২০২৮-২৯ অর্থবছরে ভারতের অর্থনীতি ৫ ট্রিলিয়ন ডলারে পৌঁছাতে পারে: নির্মলা সীতারামন ‘তাকে ছাড়া গজনি সফল হতো না’, প্রদীপ রাওয়াতকে আমির খানের শ্রদ্ধাঞ্জলি ‘গ্রেফতারের নাটক সাজিয়ে দৃষ্টি সরানোর চেষ্টা’, বিধানসভায় বিজয়কে একহাত নিলেন উদয়নিধি হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৮৩ আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকার আহ্বান জামায়াত আমিরের সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশা গ্রেপ্তার জুলাই আহত যোদ্ধা মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

আধুনিক ব্যাংকিং সেবার সকল সুযোগ- সুবিধা নিয়ে বেনাপোল এ ঢাকা ব্যাংক এর ১১১তম শাখার শুভ উদ্বোধন

Reporter Name
  • Update Time : রবিবার, ১৮ ডিসেম্বর, ২০২২
  • ১৩৬ Time View

মনিরুল ইসলাম মনি, শার্শা(যশোর)সংবাদদাতা : আধুনিক ব্যাংকিং সেবার সকল সুযোগ- সুবিধা নিয়ে যশোরের বেনাপোল এ ঢাকা ব্যাংক এর ১১১তম শাখার যাত্র শুরু হয়েছে। ১৮ ডিসেম্বর রবিবার সকালে বেনাপোলের রহমান চেম্বার এর দ্বিতীয় তলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এ শাখাটি শুভ উদ্বোধন করেন ঢাকা ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর (সিইও) মোঃ ইমরানূল হক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেনাপোল সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি ও বিশিষ্ঠ সিএন্ডএফ এজেন্ট ব্যবসায়ী আলহাজ্ব শামছুর রহমান।

রহমান চেম্বাবে অনুষ্ঠিত এ উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা ব্যাংখ বেনাপোল শাখার ব্যবস্থাপক আবু সাইদুর সূবর্ণ চৌধরী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন বেনাপোল সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সিনিয়র সহ সভাপতি ও বিশিষ্ঠ সিএন্ডএফ এজেন্ট ব্যবসায়ী আলহাজ্ব খায়রুজ্জামান মধু, বেনাপোল সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের নেতা ও বিশিষ্ঠ সিএন্ডএফ এজেন্ট ব্যবসায়ী আলহাজ্ব মহসিন মিলন, সাহিদা রহমান সেতু, নাসির উদ্দিন, আব্দুল লতিফ, আমিনূল হক আনু, আবদার রহমান, রমজান আলী, মোঃ আসাদুজ্জামান আসাদ, মোঃ রুমেল আহম্মেদ হাবিব বাপ্পি, হাফিজুর রহমান, ইদ্রিস খোকন , ঢাকা ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালক মুস্তাক আহম্মেদ ও আখলাকুর রহমান, যশোর শাখার ব্যবস্থাপক মোঃ হুমায়ন কবীর। অনুষ্ঠানটি সঞ্চালন করেন রায়হান কাওছার প্রমুখ।

কিউএনবি/অনিমা/১৮ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:২৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit