রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
শিরোনাম
ডোপ কাণ্ডে দুই বছরের নিষেধাজ্ঞায় মাবিয়া বিয়ানীবাজারে দুবাগ স্কুল এন্ড কলেজে পুরস্কার বিতরণ খাজাঞ্চিবাড়ি ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের পুরস্কার বিতরণ হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের মার্কিন দাবি অস্বীকার ইরানের সামরিক বাহিনীর বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জার্মানি ও সুইডেন রাষ্ট্রদূতের পৃথক বৈঠক আশা ভোসলের কোন গান সেরা, জানালেন তিন সঙ্গীতশিল্পী পহেলা বৈশাখে উন্মাতাল হবে রাজধানী পিএসএলে আরও একদিন খেলার অনাপত্তিপত্র পেলেন শরিফুল-রানা আলোচনা ‘ব্যর্থ’: ফের সংঘাতে জড়াতে যাচ্ছে ইরান-যুক্তরাষ্ট্র? ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনার সময় ইউএফসি ফাইট দেখছিলেন ট্রাম্প!

হাতিয়াতে ইঁদুর মারার ওষুধ খেয়ে আত্মহত্যা

Reporter Name
  • Update Time : রবিবার, ১৮ ডিসেম্বর, ২০২২
  • ১১৮ Time View
নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়াতে পেটের ব্যথা সইতে  না পেরে ইঁদুর মারার ওষুধ খেয়ে এক ব্যক্তি আত্মহত্যা করেছে।নিহত মো.শাহাবুদ্দিন (৫০) উপজেলার হাতিয়া পৌরসভার ৩নম্বর ওয়ার্ডের চরলটিয়া পাঁচ বিঘা এলাকার  মৃত আবুল কাশেমের ছেলে।রোববার (১৮ ডিসেম্বর) ভোরে উপজেলার চরলটিয়া পাঁচ বিঘা এলাকার একটি মাছের হ্যাচারিতে এই ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ভোর ৪টার দিকে বাড়ির পাশে মাছের হ্যাচারিতে ইঁদুর মারার ওষুধ পান করে শাহাবুদ্দিন।পরে পরিবারের লোকজন বিষয়টি আঁচ করতে পেরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৬টার দিকে তার মৃত্যু হয়। সে দীর্ঘদিন যাবত পেটের ব্যথায় ভুগছিলেন। ব্যথা সহ্য করিতে না পেরে বাড়ির পাশে থাকা মাছের হ্যাচারিতে গিয়ে সেখানে থাকা ইঁদুর মারার ওষুধ খেয়ে আত্মহত্যা করে।  হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আমির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।  তিনি বলেন, নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহ ময়না তদন্ত ছাড়া পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

কিউএনবি/অনিমা/১৮ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit