বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
মধ্যপ্রাচ্যে আরও বিস্তৃত হচ্ছে যুদ্ধ? বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে চেয়েছে মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম বিশ্বের সবচেয়ে উঁচু টাওয়ার বানাচ্ছে সৌদি আরব, ছাড়িয়ে যাবে বুর্জ খলিফা টেলিগ্রাম প্রতিষ্ঠাতা পাভেল দুরভের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা পিএসসির ৮ ক্যাটাগরির ৩১ জুলাইয়ের নিয়োগ পরীক্ষা স্থগিত অধিভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে কারিগরি বোর্ডের জরুরি নির্দেশনা ভূমিকম্প মোকাবিলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী শাপলা চত্বর হত্যা মামলায় গ্রেফতার লতিফ সিদ্দিকী ওয়ানডেতে নেতৃত্ব হারালেন মিরাজ, নতুন অধিনায়ক লিটন দেশের বিভিন্ন স্থানে টানা ৫ দিন ভারি বর্ষণ হতে পারে

খাগড়াছড়িতে পুলিশ বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের বিশেষ সংবর্ধনা প্রদান 

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি
  • Update Time : রবিবার, ১৮ ডিসেম্বর, ২০২২
  • ১২৯ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : মহান বিজয় দিবস উপলক্ষে জাতির শ্রেষ্ঠ  সন্তান  পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের এবং তাদের পরিবারের সদস্যদের খাগড়াছড়ি জেলা পুলিশের আয়োজনে  বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শনিবার (১৭ ডিসেম্বর ২০২২ইং) সকাল ১০টার দিকে   খাগড়াছড়ি জেলা পুলিশ লাইনস ড্রিল শেডে  বীর পুলিশ মুক্তিযোদ্ধাদের এবং তাদের পরিবারের সদস্যদের বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানে খাগড়াছড়ি পুলিশ সুপার মো:নাইমুল হক পিপিএম এর সভাপতিত্বে  প্রধান অতিথি  হিসেবে উপস্থিত ছিলেন  খাগড়াছড়ি এপিবিএন স্পেশালাইজড ট্রেনিং সেন্টার কমান্ডেন্ট (ডিআইজি)পরিতোশ ঘোষ।
এসময় খাগড়াছড়ি ৭ এপিবিএন অস্থায়ী হেডকোয়ার্টার এর অধিনায়ক  অতিরিক্ত ডিআইজি খন্দকার ফরিদুল ইসলাম বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন।অন্যান্যের মাঝে অতিরিক্ত পুলিশ সুপার খাগড়াছড়ি সদর সার্কেল জিনিয়া চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার রামগড় সার্কেল মো:নাজিম উদ্দিন,সহ পুলিশের পদস্থ কর্মকর্তা পুলিশ বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে খাগড়াছড়ি এপিবিএন স্পেশালাইজড ট্রেনিং সেন্টার কমান্ডেন্ট (ডিআইজি)পরিতোশ ঘোষ বলেন,স্বাধীনতা যুদ্ধে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে    বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্যরা মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়েছিল নিজেদের জীবন দিয়ে এইদেশের সম্মান রক্ষার জন্য  মুক্তিযুদ্ধকালীন পুলিশের   অবদানকে তুলে ধরেন। তিনি আরো  বলেন, মুক্তিযুদ্ধের সময় পুলিশ তিন ভাবে কাজ করেছে। প্রথমতঃ মুক্তিযোদ্ধাদের অস্ত্র সরবরাহ করে, দ্বিতীয়তঃ ভারতে মুক্তিযোদ্ধাদের যে প্রশিক্ষণ দেয়া হতো সেখানে অস্ত্র প্রশিক্ষক হিসেবে এবং তৃতীয়ত সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে।

কিউএনবি/অনিমা/১৮ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১২:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit