মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন

তেল ভেবে বিষপানে গৃহবধূর মৃত্যু

Reporter Name
  • Update Time : রবিবার, ১৮ ডিসেম্বর, ২০২২
  • ১২৭ Time View
নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জে তেল ভেবে বিষপানে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। নিহত শিরিন আক্তার (২৮) উপজেলার চরফকিরা ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের গুচ্ছ গ্রামের মো.বাহার মিয়ার স্ত্রী। গতকাল শনিবার (১৭ ডিসেম্বর) বিকেলের দিকে উপজেলার চরফকিরা ইউনিয়নের গুচ্ছগ্রামে এই ঘটনা ঘটে।

স্থানীয় ইউপি সদস্য ফখরুল ইসলাম রুবেল মুঠোফোনে নিহতের স্বজনদের বরাত দিয়ে জানান, গতকাল শনিবার দুপুরের খাবার শেষে পেটে ব্যথা অনুভব করে শিরিন। এ সময় পেটের ব্যথা উপশমের জন্য জয়তুনের তেল খেতে গিয়ে ভুলবশত বোতলে রাখা বিষ পান করে ফেলেন। এতে সে গুরুত্বর অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।  

এ বিষয়ে জানতে চাইলে সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আনোয়ারুল ইসলাম জানান, ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতাল থেকে বিষয়টি আমাকে অবগত করা হয়েছে। ময়না তদন্ত শেষে এ ঘটনায় কোম্পানীগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হবে। পরবর্তীতে কোম্পানীগঞ্জ থানা এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।    

কিউএনবি/অনিমা/১৮ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সকাল ১১:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit