বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
শিরোনাম
আশুলিয়ায় নির্বিঘ্নে উৎপাদন কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান ডিআইজির নরসিংদীতে ৭ পিস ইয়াবাসহ যুবক আটক, এক বছরের কারাদণ্ড মেসিকে টপকে চ্যাম্পিয়ন্স লিগে হালান্ডের বিরল রেকর্ড পারিবারিক ঐক্যেই কমেছে ভারতের দারিদ্র্য, ধুঁকছে অন্যরা সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ: নাহিদ ‘সকাল ১১টাতেই মুখে মদের গন্ধ’, কাকে ইঙ্গিত করলেন রাহুল গান্ধী? হামের টিকা ইস্যুতে দায়ীদের জবাব দিতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী খানজাহান আলীর মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

অসহায় শীতার্তদের মাঝে মহান বিজয় দিবসে উষ্ণতা ছড়িয়ে দিলেন লংগদু সেনা জোন

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি
  • Update Time : শনিবার, ১৭ ডিসেম্বর, ২০২২
  • ১৩৭ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : পাহাড়ে শান্তি-সম্প্রীতি রক্ষার পাশাপাশি  পিছিয়ে পড়া জনগোষ্টিদের জন্য আর্থ-সামাজিক উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন, শিক্ষা, চিকিৎসা,সুপেয় পানির ব্যবস্থা, বিভিন্ন ধর্মী প্রতিষ্ঠানে মানবিক সহযোগিতায় কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী তারই ধারাবাহিকতায় মহান বিজয় দিবসে লংগদু জোনের উদ্যোগে মাইনীমুখ আর্মি ক্যাম্প এবং জোনের দায়িত্বপূর্ণ এলাকার অসহায় হতদরিদ্র ৪৬০ পরিবারের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। 

শুত্রুবার (১ ৬ ডিসেম্বর ২০২২ইং)  সকাল ১১ টার দিকে  লংগদু জোনের উদ্যোগে মাইনীমুখ আর্মি ক্যাম্প এবং জোনের দায়িত্বপূর্ণ এলাকার বিভিন্ন ক্যাম্পে স্থানীয় অসহায় হতদরিদ্র ৪৬০  পরিবারের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়।শীতবস্ত্র বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়ে শীতার্তদের মাঝে শীত বস্ত্রবিতরণ কার্যত্রুম উদ্বোধন করেন লংগদু জোনের জোন অধিনায়ক লেঃ কর্ণেল হিমেল মিয়া।

এ সময় লংগদু  উপজেলা নির্বাহী অফিসার  আকিব ওসমান,  লংগদু  সার্কেল এএসপি, লংগদু থানার অফিসার ইনচার্জ  (ওসি)   ইকবাল উদ্দিন  জোনের পদস্থ কর্মকর্তা ও   স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।প্রধান অতিথির বক্তব্যে লংগদু জোনের জোন অধিনায়ক লেঃ কর্ণেল হিমেল মিয়া বলেন, “শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন এই মূলমন্ত্রকে সামনে রেখে বাংলাদেশ সেনাবাহিনী দীর্ঘদিন ধরে পার্বত্য অঞ্চলে অত্যন্ত দক্ষতার সাথে কাজ করে যাচ্ছে। পাহাড়ে বসবাসরত জনগনের আর্থ-সামাজিক উন্নয়নের পাশাপাশি সকল সম্প্রদায়ের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সেনাবাহিনীর এরূপ উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।

 

কিউএনবি/অনিমা/১৭ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ২:১৩

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit