বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১০ অপরাহ্ন

চৌগাছায় সড়ক দুর্ঘটনায় পল্লীবিদ্যৎ কর্মচারী নিহত

এম এ রহিম চৌগাছা (যশোর)
  • Update Time : শনিবার, ১৭ ডিসেম্বর, ২০২২
  • ১৫০ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় সড়ক দুর্ঘটনায় প্রদীপ কুমার মল্লিক (৫০) নামে এক পল্লীবিদ্যৎ কর্মচারী নিহত হয়েছেন।শনিবার সকালে চৌগাছা কপোতাক্ষ ব্রীজ ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত প্রদীপ কুমার মল্লিক ঝিনাইদহপল্লীবিদ্যৎ সমিতির মহেশপুর জোনাল অফিসের মিটার রিডার পদে চাকুরি করতেন। তিনি যশোর জেলারঅভয়নগর উপজেলার ২নং সুন্দলী ইউনিয়নের আড়পাড়া গ্রামের মৃত রতন কুমার মল্লিকের ছেলে।

নিহতের ভাই ভরত কুমার মল্লিক জানান, প্রদীপ কুমার শনিবার ভোরে বাড়ী থেকে মহেশপুর যাওয়ার জন্য বের হয়। সকালে মোবাইলে খবর পায় সে সড়ক দুর্ঘটনায় মারা গেছে। সে কয়েকদিন আগে নতুন একটি মোটরসাইকেল কিনেছে। আজ প্রথম মোটরসাইকেলে অফিসে যাচ্ছিল।

চৌগাছা সরকারি মডেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আল-ইমরান বলেন তার মাথায় প্রচন্ড আঘাত লেগেছে। হাসপাতালে আনার আগেই তিনি মারা গেছেন।চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

কিউএনবি/অনিমা/১৭ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সকাল ১০:৪৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit