সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
৮৬ রানের লক্ষ্য দিয়েও চ্যাম্পিয়ন, টি-টোয়েন্টিতে ইতিহাস রাষ্ট্রের আইন কর্মকর্তা নিয়োগে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে আদালত প্রাঙ্গণে আইনজীবীদের বিক্ষোভ সামাজিক যোগাযোগমাধ্যমে রোনালদোর বিয়ের কার্ড, দাওয়াত পেয়েছিলেন মেসি? ‎সুস্থ সাংস্কৃতিক চর্চাই গড়বে মেধাবী ও মূল্যবোধসম্পন্ন প্রজন্ম—–লালমনিরহাটে ত্রাণমন্ত্রী দুলু ইরানে হামলার বিষয়ে ট্রাম্পকে সতর্ক করেছেন সৌদি যুবরাজ যুদ্ধবিরতি নাকি প্রতারণার ছক— ট্রাম্প আসলে কী চান? সাবেক এমপি তুহিনসহ ৩০ জনের বিরুদ্ধে মামলা চলতি মাসে দেশজুড়ে টানা বৃষ্টি ও বন্যার আভাস তিন দিনের মধ্যে বন্যার আশঙ্কা, প্লাবিত হতে পারে যেসব জেলা আগুনে আর ঘি ঢালবেন না: হৃতিককে কেন বললেন কঙ্গনা

ডামুড্যায় বিজয় র‌্যালিতে অটোরিক্সার ধাক্কা, শিশু নিহত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০২২
  • ১৫১ Time View

শরীয়তপুর প্রতিনিধি : ডামুড্যায় বিজয় দিবস উপলক্ষে বিজয় র‌্যালির আয়োজন করে ১০ নং চর ভয়রা সরকারি প্রাথমিক বিদ্যালয়। র‌্যালির প্রস্তুতিকালে সকাল ১০টায় একটি অটোরিক্সা নিয়ন্ত্রণ হারিয়ে শিক্ষার্থীদের উপর উঠে যায়। সেখানে বিদ্যালযের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী লামিয়া (৮) নামের এক শিক্ষার্থী গুরুত্বর আহত হয়। আহত লামিয়াকে ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত লামিয়া উপজেলার পুর্ব ডামুড্যা ইউনিয়নের চর ভয়রা এলাকার স্বপন মাঝির মেয়ে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আল আমিন বলেন, বিজয় দিবস উপলক্ষে শিক্ষার্থীদের অংশগ্রহণে র‌্যালির আয়োজন করি। শিক্ষার্থীরা র‌্যালির প্রস্তুতি নিচ্ছিল। হঠাৎ একটি অটোরিক্সা এসে শিক্ষার্থীদের উপর উঠিয়ে দেয়। সেখানে লমিয়া গুরুতর আহত হয়। লামিয়াকে দ্রুত হাসপাতালে নিয়ে যাই। পথিমধ্যে লামিয়ার মৃত্যু হয়েছে বলে চিকিৎসক জানায়।ডামুড্যা থানার অফিসার ইনচার্জ শেখ শরীফুল আলম বলেন, সুরতহাল করে মরদেহ মর্গে প্রেরণ করেছি। নিহতের পরিবারের পক্ষ থেকে এখনও কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

কিউএনবি/অনিমা/১৬ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit