রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন

মাধবদীতে মহান বিজয় দিবস পালিত 

মোঃ সালাহউদ্দিন আহমেদ ,নরসিংদী জেলা প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০২২
  • ১৫৭ Time View
মোঃ সালাহউদ্দিন আহমেদ ,নরসিংদী জেলা প্রতিনিধি : বাংলাদেশের ৫১তম মহান বিজয় দিবস উপলক্ষে সারা দেশের ন্যায় নরসিংদীর মাধবদীতে নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করেছে। মাধবদী শহর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে সকাল ৮টায় ৩১বার তোপধ্বনির মাধ্যমে সূচনা করে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী অর্পণ, পরবর্তীতে মাধবদী পৌরসভা হল রুমে আলোচনা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাধবদী শহর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ সালাহ উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে উক্ত আলোচনা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবদী পৌরসভার মেয়র ও মাধবদী শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মোঃ মোশাররফ হোসেন প্রধান মানিক।

মাধবদী শহর আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ বাকির হোসেন এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন মাধবদী পৌরসভার কাউন্সিলর মোঃ রাজিব আহমেদ, মোঃ শেখ ফরিদ, মোঃ হেলাল উদ্দিন, হায়দার আলী, গৌতম ঘোষ, নওশের আলী, বাবুল ভূইয়া, ফরিদা ইয়াসমিন, ফাতেমা বেগম, মায়া রানী দেবনাথ, মাধবদী পৌরসভা ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাজী মোঃ খবির উদ্দিন তালুকদার, মাধবদী থানা শ্রমিক লীগের সভাপতি ইকবাল হোসেন প্রধান, সাধারণ সম্পাদক মাসুম পারভেজ, মাধবদী শহর স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক সমীর দেবনাথ, যুগ্ন আহবায়ক মোঃ মোজাম্মেল মিয়া, মাধবদী থানা কৃষকলীগের আহবায়ক মোঃ খায়রুল ইসলাম খান, যুগ্ন আহবায়ক হাজী ইকবাল হোসেন, মাধবদী শহর কৃষক লীগের আহবায়ক হাজী আলআমিন মিয়া, যুগ্ন আহবায়ক শরীফ হোসেন সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

মাধবদী প্রেসক্লাবঃ সকাল ৮টায় মাধবদী প্রেসক্লাবে সম্মুখে জাতীয় পতাকা উত্তোলন, মিলাদ ও আলোচনার মাধ্যমে বিজয় দিবস পালন করে। এসময় মাধবদী প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব মোঃ জসিম উদ্দিন ভূইয়ার সভাপতিত্ব উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ক্লাবের সাবেক সভাপতি মকবুল হোসেন, সিনিয়র সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মশিউর রহমান সিরাজ, সাধারণ সম্পাদক মোঃ হোসেন আলী, ক্যাশিয়ার মোঃ ওবায়দুর রহমান, সাহিত্য ও ক্রীড়া সম্পাদক এ কে ফজলুল হক মিলন, সদস্য কাজী জয়নাল, মোঃ আল আমিন, সুমন পাল, দিনার চৌধুরী সহ অন্যান্য সদস্য বৃন্দ।

কিউএনবি/অনিমা/১৬ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit