রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
শিরোনাম
গণঅভ্যুত্থানের চেতনার সঙ্গে সর্বপ্রথম বেইমানি করেছেন জামায়াত আমির : রাশেদ কক্সবাজার মাতারবাড়ি পৌঁছেছেন প্রধানমন্ত্রী ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে ড্যাব: জুবাইদা রহমান চুরির অপবাদে গাছে বেঁধে তরুণীকে মারধর, গ্রেপ্তার ২ কিশোরগঞ্জে অটোরিক্সাকে চাপা দিল যাত্রীবাহী বাস, নিহত ২ কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ সবার সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন নিয়ে যে প্রশ্ন মঞ্জুর মক্কা প্রতিরক্ষা চুক্তি: মধ্যপ্রাচ্যে কি মার্কিন আধিপত্যের বিদায় ঘণ্টা বাজল? ‎লালমনিরহাট জেলা দলিল লেখক সমিতির নির্বাচন অনুষ্ঠিত

নরসিংদীতে অজ্ঞাতনামা যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার 

মোঃ সালাহউদ্দিন আহমেদ,নরসিংদী জেলা প্রতিনিধি ।
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০২২
  • ১৬৯ Time View

মোঃ সালাহউদ্দিন আহমেদ : নরসিংদীর পলাশে অজ্ঞাতনামা (৩০) এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকালে উপজেলার গজারিয়া ইউনিয়নের খাসহাওলা গ্রামের একটি দিঘীরপাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াছ এই তথ্য নিশ্চিত করেছেন।পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুর একটার দিকে স্থানীয় এক নারী পাতা কুড়াচ্ছিলেন। এসময় ওই নারী দেখতে পান দিঘীরপাড় থেকে অজ্ঞাত দুই ব্যক্তি দৌড়ে রাস্তায় গিয়ে সেখানে থাকা একটি অটোরিকশায় উঠে দ্রুত চলে যায়।

এর কিছুক্ষণ পরই জানতে পারেন একটি পরিত্যক্ত হাঁসের খামারের উত্তর পাশের দিঘীরপাড়ে (বালুর গর্ত) বাঁশঝাড়ের নিচে গলা ও পেট কাটা অবস্থায় অজ্ঞাত মরদেহ পড়ে আছে। পরে থানায় খবর দেয়া হয়। স্থানীয়দের ধারণা ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাই করার জন্য এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াছ জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে অজ্ঞাত মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তার পরিচয় শনাক্ত ও হত্যার কারণ জানার চেষ্টা করছে পুলিশ।

 

 

কিউএনবি/আয়শা/১৫ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৮:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit