রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
প্রবল বর্ষণে ব্যাংকক পানির নিচে, দুর্যোগকবলিত এলাকা ঘোষণা মোহাম্মদপুরে অফিসে হামলা ও লুটপাট, জমি দখলের অভিযোগ রাড্ডা কার্যালয় ভাঙচুরে পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন, তদন্ত কমিটি গঠন ১ অক্টোবরের মধ্যে প্রাথমিকে নিয়োগপত্র না পেলে পরবর্তীতে বিবেচনা: শিক্ষামন্ত্রী জাসদ কার্যালয়ে ‘জয় বাংলা’স্লোগান ও গোপন বৈঠক, আ.লীগ সন্দেহে আটক ৫০ সারা দেশের বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা জোরদারের নির্দেশ ঘুরে দাঁড়িয়েছে যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি ভারতে বসে ফেসবুকে হুমকি-ধমকি দিয়ে লাভ হবে না: বিদ্যুৎমন্ত্রী পাতলা ওড়নায় মাথার চুল দেখা গেলে নারীর নামাজ হবে কি? জাগরিত চোখে স্বপ্ন দেখার নামই জীবন: কবি আবদুল হাই শিকদার

মনিরামপুরে এবার মোটরবাইক দূর্ঘটনায় প্রান হারালো মামাত-ফুফাত দুইভাই

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) ।
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০২২
  • ৩৫৫ Time View

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) : যশোরের মনিরামপুরে এবার মোটরসাইকেল দূর্ঘটনায় প্রান হারালো মামাত-ফুফাত দুই ভাই। বুধবার রাত সাড়ে ১০ টার দিকে মনিরামপুর-রাজগঞ্জ সড়কের কাশিপুর বটতলা ব্রিজের পাশে এ দূর্ঘটনা ঘটে। নিহতরা হলো পৌরশহরের মোহনপুর এলাকার জুয়েলারী ব্যবসায়ী মোস্তাক হোসেনের বড় ছেলে শিহাব হোসেন(১৭) ও খানপুর ইউনিয়নের মাছনা গ্রামের মাদ্রাসা শিক্ষক মুফতি ইসমাইল হোসেনের ছেলে কোরআনে হাফেজ নাহিদ হাসান(২১)। বৃহস্পতিবার দুপুরে মাছনা মাদ্রাসায় হাজরো মুসল্লিদের অংশগ্রহনে জানাজা শেষে মাদ্রাসার কবরস্থানে পাশাপাশি দুইভাইকে দাফন করা হয়। এ দিকে স্বজন হারাদের আহাজারিতে পরিবারে চলছে শোকের মাতম। এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

নিহতদের পরিবার থেকে জানাযায়, পৌর বিএনপির সদস্য জুয়েলারী ব্যবসায়ী মোস্তাক হোসেনের তিন ছেলের মধ্যে বড় ছেলে শিহাব হোসেন এবার এসএসসি পরিক্ষার্থী ছিল । আর মাসনা মাদ্রাসার শিক্ষক মুফতি ইসমাইল হোসেনের তিন সন্তানের মধ্যে মেঝ ছেলে নাহিদ হাসান যশোরের একটি মাদ্রাসার ছাত্র ছিল। সম্পর্কে তারা মামাত-ফুফাত ভাই। তারা সব সময় বন্ধুর মত মেলামেশা করত। বাধাঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিনা আক্তার বানু জানান, বুধবার বিকেলে শিহাব তার পিতার পালসার মোটরবাইকে ফুফাত ভাই নাহিদকে নিয়ে বাড়ি থেকে বের হয় রাজগঞ্জ এলাকায় এক আত্বিয়ের বাড়িতে বেড়ানোর উদ্দেশ্যে। রাত ১০ টারদিকে সেখান থেকে খাবার খেয়ে তারা মোটরবাইকে করে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়।

রাত সাড়ে ১০ টারদিকে পথিমধ্যে নিয়ন্ত্রন হারিয়ে কাশিপুর বটতলা মোড়ের ব্রিজের রেলিংয়ের সাথে প্রচন্ড ধাক্কা খেয়ে পাশের খেজুর গাছের ওপর আছড়ে পড়ে। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। মনিরামপুর ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার প্রনব কুমার বিশ্বাস জানান, খবর পেয়ে সেখান থেকে মরদেহ দুইটি উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। মনিরামপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) শেখ মনিরুজ্জামান জানান, কেউ অভিযোগ না করায় উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশনায় ময়না তদন্ত ছাড়াই পরিবারের কাছে মরদেহ দুইটি হস্তান্তর করা হয়।

বৃহস্পতিবার সকালে মোহনপুরে শিহাবদের বাড়িতে গিয়ে দেখাযায়, সন্তানের মরদেহ আকড়ে ধরে বাবা-মাসহ স্বজনরা আহাজারি করছেন। মা শিরিনা বেগমের বুকফাটা আর্তনাদ এবং স্বজন হারানোদের আহাজারিতে পরিবেশ ভারি হয়ে ওঠে। একই দৃশ্যের অবতারনা হয় মাছনা গ্রামে নাহিদদের বাড়িতেও। দুপুরে মাছনা মাদ্রাসায় হাজারো মুসল্লিদের অংশগ্রহনে জানাজা শেষে মাদ্রাসার কবরস্থানে পাশাপাশি দুইভাইকে দাফন করা হয়। জানাজা নামাজে ইমামতি করেন মাসনা মাদ্রাসার মুহতামিম মুফতি ইয়াহিয়া।

এ দিকে মৃত্যুর খবর পেয়ে বাড়িতে গিয়ে শোক সন্তপ্ত পরিবারবর্গকে সান্তনা দিয়ে গভীর সমাবেদনা জানান থানা বিএনপির আহ্বায়ক সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন, সাবেক সভাপতি মোহাম্মদ মুছা, পৌর বিএনপির আহ্বায়ক খায়রুল ইসলাম, মফিজুর রহমান, আবদুল হাই, অ্যাডভোকেট মকবুল ইসলাম, আসাদুজ্জামান মিন্টু, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা যশোর সিটিপ্লাজার চেয়ারম্যান এস এম ইয়াকুব আলীসহ অন্যান্য রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়ী, পেশাজীবীসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা।

উল্লেখ্য গত ২৫ নভেম্বর সাকল সাতটার দিকে বেগারিতলা বাজারে একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রন হারিয়ে সারিবদ্ধ ১০ টি দোকানের মধ্যে ঢুকে পড়ে। এতে পিতা-পুত্রসহ নিহত হয় ৫ জন। ১১ ডিসেম্বর নিয়ন্ত্রন হারিয়ে জালঝাড়া মোড়ের কাছে গোডাউনের মধ্যে ঢুকে পড়ে যাত্রীবাহী একটি কোচ। এতে আহত হন অন্তত ১০ জন।

 

 

কিউএনবি/আয়শা/১৫ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit