বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
শিরোনাম
বন্দুকের মুখে কোটি টাকার গয়না লুটের পরও কিম ক্ষতিপূরণ চাইলেন মাত্র ১ ইউরো, নেপথ্যে যে কারণ অস্ত্রের মুখে গয়না লুট, কিম কার্দাশিয়ানকে দেওয়া হবে এক ইউরো ক্ষতিপূরণ জরায়ু অপসারণের পর দীর্ঘ সংগ্রাম, অবশেষে মাতৃত্বের স্বাদ পেলেন লেনা ডানহাম বাবা হারালেন কণ্ঠশিল্পী সালমা ঢাকার ডিস্ট্রিবিউটরদের নিয়ে ‘নগদ’এর সচেতনতামূলক কর্মশালা শেখ হাসিনার নির্দেশে ইশতিয়াক ডিএমপিতে টর্চার সেল বানান পশ্চিমা সম্প্রসারণবাদই ইউক্রেন সংকটের মূল: রুশ পররাষ্ট্রমন্ত্রী এসপি আপেল সাময়িক বরখাস্ত, বিভাগীয় মামলার সিদ্ধান্ত মাথার চুল ঢেকে রাখাই কি পর্দা? ইসলাম কী বলে নবীজির (সা.) প্রতি দরুদ পাঠে মিলবে যেসব অলৌকিক বরকত

বগুড়ার শেরপুরে স্কুলছাত্রীর আত্মহত্যার ঘটনায় যুবক আটক

Reporter Name
  • Update Time : বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২
  • ১৮২ Time View

আবু জাহের, শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুর উপজেলায় নবম শ্রেণির স্কুলছাত্রীর আত্মহত্যার ঘটনায় আব্দুল মানিক (২২) নামের এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব। মঙ্গলবার মধ্যরাতে জেলার সারিয়াকান্দি উপজেলা থেকে তাকে গ্রেফতার করে। মানিক শেরপুর উপজেলার দড়িপাড়া একাডেমী গ্রামের আব্দুল মালেকের ছেলে।
এ তথ্য নিশ্চিত করেন শেরপুর থানা অফিসার ইনচার্জ আতাউর রহমান খোন্দকার। এর আগে, ইঁদুর নিধনের ওষুধ সেবন করে গত ১৮ নভেম্বর আত্মহত্যা করেন ওই স্কুলছাত্রী। পরে গত ২৯ নভেম্বর এ ঘটনায় শেরপুর থানায় মানিককে অভিযুক্ত করে মামলা দায়ের করেন মেয়েটির বাবা।

ওসি আতাউর রহমান খোন্দকার জানান, মানিকের সঙ্গে ওই ছাত্রীর প্রেমের সম্পর্ক ছিল। এই সুবাদে তার সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়ে মেয়েটি। কিন্তু তাদের ঘনিষ্ঠ হওয়ার মুহূর্ত গোপনে ভিডিও ধারণ করে রাখেন মানিক। পরবর্তীতে গত ১৮ নভেম্বর মেয়েটির বাড়িতে গিয়ে তার সঙ্গে আবারো ঘনিষ্ঠ হতে চান তিনি। ওই সময় মানিকের প্রস্তাবে মেয়েটি সাড়া দিচ্ছিলেন না। এতে মানিক ক্ষিপ্ত হয়ে তাকে বলেন গোপনে ধারণ করা ওই ভিডিও অনলাইন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হবে।

একই সঙ্গে মেয়েটিকে বিয়ে করবেন না বলে জানিয়ে দেন তিনি। মানিকের এ ধরণের কথা শুনে মেয়েটি ঐদিনই ইঁদুর নিধনের ওষুধ সেবন করেন। পরে গুরুতর অসুস্থ অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করান। শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ বিষয়ে বগুড়া র‌্যাব-১২ কর্মকর্তা মো. নজরুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মধ্যরাতে জেলার সারিয়াকান্দি উপজেলা অভিযান চালিয়ে মানিককে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিজের অপরাধ স্বীকার করেন মানিক। তাকে শেরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/১৪ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৫:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit