রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন

দাম বাড়ল টিসিবির ২ পণ্যের

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০২২
  • ১০৪ Time View

ডেস্ক নিউজ : আগামীকাল থেকে দেশব্যাপী এক কোটি ফ্যামিলি কার্ডধারী নিম্ন আয়ের পরিবারের মধ্যে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু হতে যাচ্ছে। এর আগে, এক দফায় চিনি ও ডালের দাম কেজিপ্রতি ৫ টাকা করে বাড়িয়ে নির্ধারণ নতুন দাম নির্ধারণ করেছে টিসিবি। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সরকারি বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ’র (টিসিবি)।

নতুন এ মূল্যবৃদ্ধির ফলে এখন প্রতি কেজি চিনি ৬০ টাকা ও মসুর ডাল ৭০ টাকায় বিক্রি হবে। তবে সয়াবিন তেল আগের দামে প্রতি লিটার ১১০ টাকায় মিলবে। ফ্যামিলি কার্ডের আওতায় একজন ক্রেতা এক দফায় এক কেজি চিনি, দুই কেজি মসুর ডাল ও দুই লিটার সয়াবিন তেল কিনতে পারেন।

গণমাধ্যমকে চিনি ও ডালের মূল্যবৃদ্ধির বিষয়টি নিশ্চিত করেছেন টিসিবির মুখপাত্র হুমায়ূন কবির। তিনি জানান, বাজারে চিনি ও ডালের দাম বেড়েছে। বাজারদরের সঙ্গে টিসিবির পণ্যের দর সমন্বয় করতে দাম বাড়ানো হয়েছে। উল্লেখ্য, কাল মহাখালী কমিউনিটি সেন্টারে টিসিবির ডিসেম্বরের কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ।

 

 

কিউএনবি/আয়শা/১৩ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৫:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit