শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন

আশুলিয়ায় দলীয় পদ থেকে অব্যাহতি চেয়ে আওয়ামী লীগ নেতার আবেদন 

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০২২
  • ১০১ Time View
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : আশুলিয়া থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পদ থেকে অব্যাহতি চেয়ে সংবাদ সম্মেলন করেছেন ইয়ারপুর ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী সুমন আহম্মেদ ভুঁইয়া। মঙ্গলবার বিকালে আশুলিয়ার শিমুলতলা এলাকার নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে তিনি বিষয়টি নিশ্চিত করেন।

এরআগে শনিবার অব্যাহতি চেয়ে আশুলিয়া থানা আওয়ামী লীগের দপ্তর সম্পাদকের কাছে লিখিত আবেদন করেন বলে জানান সুমন ভুঁইয়া। অব্যাহতির কারণ হিসেবে উল্লেখ করেন, তার বাবার মৃত্যুর পর তিনি শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত। ফলে তার পক্ষে বর্তমানে দলীয় কার্যক্রম পরিচালনা করা সম্ভব নয়। পরে সংবাদ সম্মেলন চলাকালে কান্নায় ভেঙে পড়েন সুমন ভুইয়া। একপর্যায়ে তিনি বলেন, যতদিন বেঁচে থাকবো ততদিন হৃদয় থেকে বঙ্গবন্ধুর আদর্শকে লালন করে যাবো।

 

 

কিউএনবি/আয়শা/১৩ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৫:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit