রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
ইরানে বড় হামলার শঙ্কা: সর্বোচ্চ সতর্কতায় ইসরায়েল পেরুতে পর্যটকবাহী বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহত ফোন করে সৌদির পররাষ্ট্রমন্ত্রীকে সতর্ক করলেন ইরানের আরাঘচি হামলার লক্ষ্যবস্তু হতে পারে পুলিশের গাড়ি, দেশজুড়ে সতর্কতা জারি আলভারেজ অথবা কেউ নয়, অনড় বার্সেলোনা ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী কর্মসূচিতে মাদক কারবারিদের হামলা: আহত ১ ফুটবলে আগ্রহ হারাচ্ছে ব্রাজিলিয়ানরা বার্সেলোনা ছাড়ছেন বিশ্বকাপ ফাইনালে গোল করা তোরেস, ঠিকানা কোথায়? বাংলাদেশে সমকামিতা প্রচার ও প্রসারের পেছনে বামপন্থী দলের অনুসারীদের কে দায়ী করছে আজাদী আন্দোলন! পাহাড়ি সন্ত্রাসীদের চাঁদাবাজি ও পেঁপে বাগান ধ্বংসের প্রতিবাদে রাঙামাটিতে পিসিসিপির মানববন্ধন

সম্পর্ক উন্নয়নে আলোচনায় চীন-যুক্তরাষ্ট্র

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০২২
  • ৮৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : চীনে সফররত একটি সিনিয়র মার্কিন প্রতিনিধি দল সম্পর্ক উন্নয়নের উপায় এবং তাইওয়ানের ইস্যু নিয়ে আলোচনা করেছেন। 

বেইজিং সোমবার বলেছে, দুই পক্ষ মার্কিন পররাষ্ট্র মন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের সফরের ভিত্তি নিয়ে কাজ করছে।

চীনা ভাইস পররাষ্ট্রমন্ত্রী জি ফেং-এর সাথে রোববার ও সোমবার উত্তরাঞ্চলীয় হেবেই প্রদেশে পূর্ব এশিয়ার জন্য শীর্ষ মার্কিন কূটনীতিক ড্যানিয়েল ক্রিটেনব্রিঙ্ক, চীন ও তাইওয়ানের জন্য জাতীয় নিরাপত্তা পরিষদের সিনিয়র ডিরেক্টর লরা রোজেনবার্গার-এর আলোচনা অনুষ্ঠিত হয়েছে। বেইজিং এ কথা জানায়।

চীনের নেতা শি জিনপিং এবং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গত মাসে ইন্দোনেশিয়ার বালিতে এক শীর্ষ বৈঠকে ভঙ্গুর সম্পর্ক মেরামত করার প্রতিশ্রুতি দেওয়ার পরে এই সফর শুরু হয়।

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন সোমবার বলেছেন, “হেবেইতে উভয় পক্ষ ‘দুই প্রেসিডেন্টের মধ্যে বালি শীর্ষ সম্মেলনে উপনীত ঐকমত্য বাস্তবায়নের বিষয়ে গভীরভাবে আলোচনা করেছে।”

ওয়াং বলেন, “বৈঠকে তাইওয়ান ইস্যুও আলোচিত হয়েছে, স্ব-শাসিত এই গণতান্ত্রিক দ্বীপটিকে চীন তার এলাকা হিসেবে দাবি করে আসছে এবং এটি বেইজিং ও ওয়াশিংটনের মধ্যে ক্রমবর্ধমান বিরোধের উৎস।”

ওয়াং ওয়েনবিন বলেন, “জি ফেং, ড্যানিয়েল ক্রিটেনব্রিঙ্ক এবং লরা রোজেনবার্গার ‘সর্বস্তরে বিনিময় জোরদার’ এবং ‘যোগাযোগ বজায় রাখতে’ সম্মত হয়েছেন।”

মার্কিন যুক্তরাষ্ট্র বলেছে, তারা উত্তর কোরিয়া নিয়ে আলোচনা করেছে, ওয়াশিংটন এই দেশটির ওপর এবং একই সাথে ইউক্রেনে রাশিয়ার যুদ্ধের ব্যাপারে বেইজিংয়ের কাছ থেকে আরও চাপ আশা করছে।

স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র নেড প্রাইস সাংবাদিকদের বলেন, ‘আলোচনাগুলো ছিল খোলাখুলি এবং সেগুলো ছিল মৌলিক।’

প্রাইস বলেন, ‘তারা সহযোগিতার সম্ভাব্য উপায়গুলোও অন্বেষণ করেছে যেখানে আমাদের স্বার্থ ক্ষুন্ন করে।

কিউএনবি/অনিমা/১৩ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit