রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
শিরোনাম
ভুরুঙ্গামারীতে স্বাস্থ্য সেবা নিশ্চিতে প্রশিক্ষণ কর্মশালা নেত্রকোনায় আদালতের আদেশ ঘিরে জমি নিয়ে উত্তেজনা, জোরপূর্বক দখলচেষ্টার অভিযোগ মাটিরাঙ্গা জোনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও গাছের চারা বিতরণ। মাটিরাঙ্গায় জোনের উদ্যােগে স্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসা বিষয়ক দুই সপ্তাহব্যাপী প্রশিক্ষণ উদ্বোধন। দাম বাড়ল এলপি গ্যাসের, সন্ধ্যা থেকেই কার্যকর মাটিরাঙ্গায় বন্যাদুর্গত ২১০ পরিবার পেল কাজুকো ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী গণমাধ্যমে সংবাদ প্রকাশের সিলেট টিটিসির প্রতারক ড্রাইভার বিল্লাল আটক, ২ ঘন্টার পর মুছলেকা দিয়ে মুক্তি রুট নেতৃত্বে ফেরায় অবাক গিলক্রিস্ট নওগাঁয় সপ্তাহব্যাপী বৃক্ষমেলা শুরু দুর্গাপুরে ৬৩ বোতল ভারতীয় মদসহ আটক ২

বিক্ষোভের কারণে প্রকাশ্যে আরও এক ফাঁসি ইরানে

Reporter Name
  • Update Time : সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২
  • ১৩৩ Time View

ডেস্কনিউজঃ প্রতিবাদ বিক্ষোভের কারণে ইরানে সোমবার ভোরে প্রকাশ্যে ফাঁসি কার্যকর করা হয়েছে মাজিদরেজা রাহনাভার্ডের (২৩)। দেশটির মাশহাদ শহরে এই ফাঁসি কার্যকর করা হয়। এ ঘোষণা দেয়া হয়েছে বিচার বিভাগ থেকে।

এ খবর দিয়ে অনলাইন বিবিসি বলেছে, আদালত দেখতে পেয়েছে মাজিদরেজা আধাসামরিক বাহিনী বাসিজ রেজিসট্যান্স ফোর্সের দু’সদস্যকে ছুরিকাঘাতে হত্যা করেছে। এ জন্য আদালত তাকে ‘আল্লাহর বিরুদ্ধে শত্রুতা’র অভিযোগে অভিযুক্ত করেছে। মানবাধিকার বিষয়ক গ্রুপগুলো সতর্ক করেছে এই বলে যে, যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে লজ্জাজনক বিচারে বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড দিচ্ছে আদালত।

নরওয়েভিত্তিক ইরান হিউম্যান রাইটসের পরিচালক মাহমুদ আমিরি-মোগহাদ্দাম টুইটে বলেছেন, এর ফলে ইরানকে অবশ্যই মারাত্মক পরিণতি ভোগ করতে হবে। তিনি আরও বলেছেন, ইরানে আটক করা হয়েছে হাজার হাজার বিক্ষোভকারীকে। এরই মধ্যে এক ডজনের মতো মৃত্যুদণ্ড ইস্যু করা হয়েছে। বিক্ষোভকারীদের বিরুদ্ধে গণহারে মৃত্যুদণ্ড দেয়ার বড় রকমের ঝুঁকি আছে। বিক্ষোভ করার কারণে গত বৃহস্পতিবার প্রথম এমন ফাঁসি দেয়া হয়।

ওইদিন মোহসেন শেকারিকে (২৩) মৃত্যুদণ্ড কার্যকর করে ইরান।

কিউএনবি/বিপুল/১২.১২.২০২২/ রাত ১০.৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit