মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
শিরোনাম
নিয়ত বিশুদ্ধ না হলে আমল কবুল হবে না ২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্ষণের ১৫ মিনিটের মধ্যে কলিকে হত্যা, রোমহর্ষক স্বীকারোক্তি সুতা ও কাপড় আমদানিতে আগাম অনুমতির বাধ্যবাধকতা প্রত্যাহার বিমানকে তুলি, আকাশকে ক্যানভাস বানালেন পাইলট, আঁকলেন মোনালিসার ছবি টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ রেকর্ড ভাঙা এল নিনো: শীত আসার আগেই প্রশান্ত মহাসাগরে নজিরবিহীন উষ্ণতা হুতিদের অগ্রযাত্রা নিয়ে ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ গাজায় এক অন্তঃসত্ত্বা নারীর রোমহর্ষক গল্প পাসপোর্ট অধিদফতরের নতুন ডিজি মেজর জেনারেল আলীমুল আমীন

দেশব্যাপী বিএনপির সরকার বিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে সিলেটে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি।
  • Update Time : সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২
  • ১৭১ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : দেশব্যাপী বিএনপির অগ্নিসন্ত্রাস, গুজব ও সরকার বিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে সিলেট জেলা ছাত্রলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১২ডিসেম্বর ২০২২) দুপুর ১টায় সিলেট শহরের তেলিহাওড় থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌহাট্টায় কেন্দ্রীয় শহীদ মিনারে মিছিল শেষ হয়। মিছিল শেষে সিলেট জেলা ছাত্রলীগের সাবেক উপ পাঠাগার বিষয়ক সম্পাদক এম আর মুহিব এর সভাপতিত্বে এবং সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সদস্য সৌরব জায়গীরের সঞ্চালনায় এক সংক্ষিপ্ত প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাওয়াদ ইবনে জাহিদ খান। এছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাক্কুর আহমদ জনি, ছাত্রলীগ নেতা শাহান আহমদ, আব্দুস সাদিক তারেক, মামুন আহমদ, শাওন তালুকদার, হেলাল আহমদ, ওলিউর রহমান, আবু তায়েফ, খলিলুর রহমান, ইয়াছিন আহমদ, দীপু ঘোষ, ইমন ইবনে সম্রাজ, দ্বীপ রাজ দাস, আসিফ হায়দার মাহি, মেহেদী হাসান সুমন, মোঃ আল আমিন আহমদ, সিদ্দিকুর রহমান প্রমুখ।

প্রতিবাদ সভায় বক্তারা বর্তমান গণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে সাম্প্রতিক সময়ে বিএনপি-জামায়াত জোটের অপপ্রচার, দেশব্যাপী অগ্নিসন্ত্রাস, গুজব ও নানাবিধ ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ জানান। তারা আরো বলেন বিএনপি জামায়াত মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে ফায়দা লুটার ধান্দায় আছে। বাংলাদেশ ছাত্রলীগ অতন্দ্র প্রহরীর মতো সজাগ রয়েছে। বিএনপি-জামায়াতের দেশবিরোধী ষড়যন্ত্র সফল হতে দেবে না। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে উন্নয়নের যে ধারা সূচনা হয়েছে তা অব্যাহত রাখতে শরীরের শেষ রক্ত বিন্দু দিতেও বাংলাদেশ ছাত্রলীগ প্রস্তুত রয়েছে ।

 

 

কিউএনবি/আয়শা/১২ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit