সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
শিরোনাম
‎লালমনিরহাটে জুয়া খেলায় নিষেধ করায় কলেজ শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও তীব্র নিন্দা বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রে জুলাই শহিদ দিবস পালিত হয়নি॥ দুর্গাপুরে নদী থেকে শাহীন নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার নওগাঁ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত দুর্গাপুরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত নৌযান শুমারি-২০২৬ এর সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিতকরণ সভা অনুষ্ঠিত পানির নিচের গ্যাস পাইপে লিকেজ, নোয়াখালী-লক্ষ্মীপুরে সরবরাহ বন্ধ আসন্ন নির্বাচন সামনে রেখে গাজা ইস্যুতে সুর পাল্টালেন নেতানিয়াহু বাংলাদেশে আসার সিদ্ধান্ত সরকারের কোর্টে দিল বিসিসিআই আশুলিয়ায় জাতীয়তাবাদী মোটর চালক দলের ১২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

আটোয়ারী উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২
  • ১২৩ Time View

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা সোমবার (১২ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুসফিকুল আলম হালিম এর সভাপতিত্বে অনুষ্ঠিত

সভায় এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতির উপর গুরুত্বারোপ করে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ শাহাজাহান, মহিলা ভাইস চেয়ারম্যান রেনু একরাম, আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ সোহেল রানা, বালাপাড়া বিওপি’র বিজিবি কোম্পানী কমান্ডার বজলুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা করুনা কান্ত রায়, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা ফরিদা বেগম, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ নজরুল ইসলাম ,ইউপি চেয়ারম্যনগণ সহ কমিটির অন্যান্য সদস্যগণ।

বক্তাগণ বলেন, ভারতের তৈরী মাদক দ্রব্য সীমান্ত অতিক্রম করে দেশের অভ্যন্তরে প্রবেশ করছে। উপজেলার সীমান্তবর্তী এলাকাসমুহ মাদকে সয়লাব হয়েছে। চিহ্নিত মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার করতে না পারলে যুব সমাজ ধ্বংস হয়ে যাবে। মাদক ছাড়াও সভায় চুরি, ছিনতাই, বাজারের শৃঙ্খলা রক্ষা,মটর সাইকেল চালানোর সময় হেলমেড ব্যবহার নিশ্চিত করণ, নারী নির্যাতন সহ অনেক ফলপ্রসু আলোচনা সহ সিদ্ধান্ত গ্রহন করা হয়। আটোয়ারী উপজেলাকে সকল প্রকার অপরাধ নিয়ন্ত্রণে রাখতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আন্তরিকতার সাথে সহযোগিতা করার আহবান জানান সভার সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুসফিকুল আলম হালিম ।

 

 

কিউএনবি/আয়শা/১২ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৫:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit