রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
ইরানে বড় হামলার শঙ্কা: সর্বোচ্চ সতর্কতায় ইসরায়েল পেরুতে পর্যটকবাহী বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহত ফোন করে সৌদির পররাষ্ট্রমন্ত্রীকে সতর্ক করলেন ইরানের আরাঘচি হামলার লক্ষ্যবস্তু হতে পারে পুলিশের গাড়ি, দেশজুড়ে সতর্কতা জারি আলভারেজ অথবা কেউ নয়, অনড় বার্সেলোনা ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী কর্মসূচিতে মাদক কারবারিদের হামলা: আহত ১ ফুটবলে আগ্রহ হারাচ্ছে ব্রাজিলিয়ানরা বার্সেলোনা ছাড়ছেন বিশ্বকাপ ফাইনালে গোল করা তোরেস, ঠিকানা কোথায়? বাংলাদেশে সমকামিতা প্রচার ও প্রসারের পেছনে বামপন্থী দলের অনুসারীদের কে দায়ী করছে আজাদী আন্দোলন! পাহাড়ি সন্ত্রাসীদের চাঁদাবাজি ও পেঁপে বাগান ধ্বংসের প্রতিবাদে রাঙামাটিতে পিসিসিপির মানববন্ধন

সমালোচনায় বিদ্ধ সেই রেফারিকে বাড়ি পাঠিয়ে দিল ফিফা

Reporter Name
  • Update Time : সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২
  • ১০২ Time View

স্পোর্টস ডেস্ক : কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ জেতার পর আর্জেন্টিনার প্রধান তারকা খেলোয়াড় লিওনেল মেসির সমালোচনায় বিদ্ধ হয়েছিলেন ম্যাচ পরিচালনাকারী রেফারি আন্তোনিও মাতেউ লাহোজ।মেসির মন্তব্য ছিল, “ফিফার উচিত বিষয়গুলো খেয়াল করা। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে এ ধরনের একজন রেফারিকে ম্যাচ পরিচালনার দায়িত্ব দেওয়া উচিত নয়।”

আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসির সেই মন্তব্য ফুটবলের আন্তর্জাতিক নিয়ন্ত্রক সংস্থা ফিফা গুরুত্বের সঙ্গে নিয়েছে- এটা এখন বলাই যায়। কেননা, কাতার বিশ্বকাপে আর কোনও ম্যাচ পরিচালনার দায়িত্ব পাবেন না রেফারি লাহোজ। তাকে ইতোমধ্যেই বিশ্বকাপের আসর থেকে বাড়ি পাঠিয়ে দিয়েছে ফিফা।

উল্লেখ্য, আর্জেন্টিনা-নেদারল্যান্ডস কোয়ার্টার ফাইনাল ম্যাচে রেফারি লাহোজ দুই দল মিলিয়ে ১৮টি হলুদ কার্ড দেখিয়েছেন। এর মধ্যে আর্জেন্টিনা দলকেই দেখানো হয়েছে ১০টি হলুদ কার্ড। সূত্র: ডেইলি মেইল

 

 

কিউএনবি/আয়শা/১২ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit