রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
রাশিয়ায় বোমা বিস্ফোরণে তিনজন নিহত, আহত ২১ ‘বড় ভাই’ সঞ্জয় দত্তকে জড়িয়ে ধরে সালমান খানের আবেগঘন বার্তা বাবা বিজয়কে নিয়ে হলিউড সিনেমা বানাতে চান জেসন সঞ্জয় দুই দশক পর উর্মিলা-রামগোপাল ভার্মার ‘গোপন বিয়ের’ খবর দিলেন সাংবাদিক ট্রাম্পের ‘যুগান্তকারী সাফল্য’ ঘোষণার মধ্যেই গাজায় ইসরায়েলি হামলা, নিহত ৪ ইরানের ওপর হামলার কথিত পরিকল্পনা নিয়ে ট্রাম্পের কাছে উদ্বেগ সৌদি যুবরাজের যুক্তরাষ্ট্রের আইডাহোতে রেস্তোরাঁয় গুলি, নিহত ৩ ইরানে হামলার পরিকল্পনা বাতিল করলেন ট্রাম্প হুবহু ইলন মাস্কের মতো দেখতে কে এই ভাইরাল কন্টেন্ট ক্রিয়েটর ইরানে বড় হামলার শঙ্কা: সর্বোচ্চ সতর্কতায় ইসরায়েল

যে কোন চ্যালেঞ্জ মোকাবেলায় পুলিশ প্রস্তুত: আইজিপি

Reporter Name
  • Update Time : সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২
  • ৯০ Time View

ডেস্ক নিউজ : পুলিশের আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেছেন, যে কোন চ্যালেঞ্জ মোকাবেলায় পুলিশ প্রস্তুত আছে। কারণ আমরা যে কোন ধরণের উশৃঙ্খলতা ও আক্রমণ প্রতিহত করার প্রস্তুতি সবসময় নিয়ে রাখি।সোমবার বেলা ১২ টায় ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠে আইজিপি কাপ ময়মনসিংহ ডিভিশনাল প্রিমিয়ার ক্রিকেট লীগের উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা জানান।

এসময় আইজিপি আরও বলেন, আপনারা জানেন পুলিশ একটা পেশাদার বাহনী। আমরা দীর্ঘদিন যাবৎ সফলতার সাথে দায়িত্ব পালন করে আসছি এবং আগামী দিনেও যে কোন চ্যালেঞ্জ মোকাবেলায় পুলিশের সক্ষমতা আছে। এবিষয়ে কোন সন্দেহ নেই। পুলিশ প্রধান বলেন, জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনে প্রধানমন্ত্রী জিরো টলারেন্সের যে নীতি গ্রহণ করেছেন, সেই নীতির আলোকে আমরা দৃঢ়ভাবে কাজ করে চলেছি। আমরা এক সময় দেখেছি দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলে সন্ত্রাসের জনপদ ছিল।

আমরা দেখেছি এই দেশের ৬৪ জেলায় জঙ্গিদের আক্রমণ হয়েছে, প্রধানমন্ত্রীকে হত্যা চেষ্টা হয়েছে, হলি আর্টিজানের মত বড় ঘটনার সূত্রপাত হয়েছে। এখন দেখেন জঙ্গিদের কি অবস্থা, আমরা সবাই মিলে প্রধানমন্ত্রীর নেতৃত্বে কাজ করে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ নিয়ন্ত্রণে এনেছি। এই নিয়ন্ত্রণ আগামী দিনেও অব্যাহত থাকবে।

এসময় উপস্থিত ছিলেন পুলিশের অতিরিক্ত আইজিপি ব্যারিস্টার হারুন অর রশিদ, রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য, সিটি করপোরেশনের মেয়র মো. ইকরামুল হক টিটু, জেলা প্রশাসক মোস্তাফিজার রহমান, জেলা পুলিশ সুপার মাছুম আহমেদ ভূঁঞা, জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম বাবুলসহ রাজনৈতিক ও প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা।

জেলা ক্রীড়া সংস্থা ও জেলা পুলিশের আয়োজনে ময়মনসিংহ ডিভিশনাল প্রিমিয়ার ক্রিকেট লীগের উদ্বোধনী ম্যাচে রেনেসাঁ ক্লাব ও প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান ক্লাবের খেলা অনুষ্ঠিত হয়। ১৩ টি দলের মধ্যে ৭৬ টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

 

 

কিউএনবি/আয়শা/১২ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৩:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit