হল্ট নিজের ক্যারিয়ারের শুরুতে থিয়েটারে দীর্ঘদিন অভিনয় করেছেন। এরপর ১৯৫০-এর দশকে তিনি টিভি পর্দায় জনপ্রিয়তা পেতে শুরু করেন। ‘এ লাইফ অব হার ওন (১৯৫০)’, ‘গ্রাউন্ডস ফর ম্যারেজ’ (১৯৫১), ‘ফাদারস লিটল ডিভিডেন্’ (১৯৫১), ‘আর্টিস্টস অ্যান্ড মডেলস’ (৯১৫৫)-এর মতো চলচ্চিত্রে অভিনয় করেছেন। ‘দি অ্যাডভেঞ্চারস অব ওজি অ্যান্ড হ্যারিয়েট’, ‘আই লাভ লুসি’-এর মতো টিভি শোতেও অভিনয় করেছেন হোল্ট। অভিনয়ের পাশাপাশি গায়িকা হিসেবেও বেশ পরিচিত ছিলেন হোল্ট। মেয়ে শের-এর সঙ্গে যৌথভাবে কণ্ঠও দিয়েছেন গানে।



























