শুক্রবার, ২২ মে ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন

মৌলভীবাজারে আগামীকাল যুবমৈত্রীর জেলা সম্মেলন অনুষ্ঠিত 

Reporter Name
  • Update Time : রবিবার, ১১ ডিসেম্বর, ২০২২
  • ১৪২ Time View
আমিনুর রশীদ চৌধুরী রুমন, মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ শোষণ-বঞ্চনা বেকারত্বের বৃত্ত ভাঙো । বেকারত্ব-বৈষম্য-দুর্নীতি রুখে দাঁড়াও। সাম্প্রদায়িকতা ও সাম্রাজ্যবাদী আগ্রাসন রুখো। কর্মসংস্থান ও বেকার ভাতার লড়াইয়ে যুব শক্তি ঐক্যবদ্ধ হও। – এইসব শ্লোগান আর সংগ্রামের অঙ্গীকার নিয়ে শোষণ-বৈষম্যের বিরুদ্ধে লড়াই-সংগ্রামের ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ যুবমৈত্রীর ৩য় জেলা সম্মেলন কাল।

১২ ডিসেম্বর ২০২২ সোমবার বিকাল ৩টায় মৌলভীবাজার শহরের জাতীয় মহিলা সংস্থার শহীদ আইভি রহমান অডিটোরিয়ামে এ সম্মেলন উদ্বোধন করবেন বাংলাদেশ যুবমৈত্রীর কেন্দ্রীয় সহসভাপতি তৌহিদুর রহমান। প্রধান অতিথি বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড সিকান্দর আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেবেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদকমন্ডলীর সদস্য কমরেড সৈয়দ আমিরুজ্জামান ও পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদকমন্ডলীর সদস্য কমরেড আফরোজ আলী।

প্রধান বক্তা বাংলাদেশ যুবমৈত্রীর কেন্দ্রীয় সহসভাপতি আব্দুল আহাদ মিনার। সঞ্চালক বাংলাদেশ যুবমৈত্রীর মৌলভীবাজার জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক তাপস কুমার ঘোষ। সভাপতিত্ব করবেন বাংলাদেশ যুবমৈত্রীর মৌলভীবাজার জেলা শাখার আহবায়ক সিরাজুল ইসলাম বুলবুল। উক্ত সম্মেলনে উপস্থিতি ও সহযোগিতা কামনা করেছেন বাংলাদেশ যুবমৈত্রীর মৌলভীবাজার জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির অাহবায়ক তাপস কুমার ঘোষ ও যুগ্ম অাহবায়ক মো: নজরুল ইসলাম।

 

 

কিউএনবি/আয়শা/১১ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ১০:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit