বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
বগি উদ্ধার, পৌনে ৭ ঘণ্টা পর উত্তরবঙ্গের সঙ্গে যোগাযোগ স্বাভাবিক ৫ আগস্ট জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন: পানিসম্পদ মন্ত্রী জেলের জালে ধরা পড়ল ৫৪ কেজির তবল মাছ বন্যায় পানিবন্দি মা ও পরিবার, কান্নায় ভেঙে পড়লেন অভিনেত্রী জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন কাল, সবার জন্য উন্মুক্ত ৬ আগস্ট বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিতে ‌‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে আইনানুগ ব্যবস্থা: তথ্য উপদেষ্টা ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে সন্তান ফিরে পেলেন কিশোরী মা সিল্কসিটি ট্রেন লাইনচ্যুত, ঢাকা-উত্তরবঙ্গ যোগাযোগ বন্ধ

হঠাৎ খালেদা জিয়ার বাসার সামনে নিরাপত্তা জোরদার

Reporter Name
  • Update Time : শনিবার, ১০ ডিসেম্বর, ২০২২
  • ৯৬ Time View

ডেস্কনিউজঃ বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বাসভবনের সামনে হঠাৎ করে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

শনিবার সকাল থেকেই গুলশানের বাসা ‘ফিরোজা’র সামনের রাস্তার দুই দিকেই অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, হঠাৎ করে সকাল থেকেই বিএনপি চেয়ারপারসনের গুলশানের ৭৯ নম্বর রোডের ১নং বাসভবনে (ফিরোজায়) অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া বাসার কাছাকাছি স্থানে অতিরিক্ত ডিবি পুলিশও অবস্থান করছে।

এর আগে গত শনিবার (৩ ডিসেম্বর) বাসভবনের সামনে (ফিরোজায়) অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় এবং এই রোডের দুই পাশেই চেকপোস্ট বসানো হয়েছিল।

এদিকে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, বেগম খালেদা জিয়ার মুক্তি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ঢাকায় বিএনপির গণসমাবেশ করছে বিএনপি।

শনিবার (১০ ডিসেম্বর) বেলা ১১টায় রাজধানীর গোলাপবাগ মাঠে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে সমাবেশ শুরু হয়।

এর আগে সমাবেশের স্থান নির্ধারণে কমিশন ও ঊর্ধতন কর্মকর্তাদের সাথে দফায় দফায় আলোচনার পরে শুক্রবার বিকেলে ঢাকায় সমাবেশ করার অনুমতি পেয়েছে বিএনপি।

অনুমতি পাওয়ার পরে গতরাত থেকেই সমাবেশ স্থল পরিপূর্ণ হয়ে যায়। এছাড়া আজ সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা সমাবেশস্থলে আসতে থাকেন।

সমাবেশে আসা বিএনপির নেতাকর্মীরা জানান, সমাবেশের লক্ষ্য নিয়মতান্ত্রিক ও অহিংস আন্দোলনের ধারাবাহিকতায় দেশের মানুষকে উদ্বুদ্ধ করা। বর্তমান শাসকগোষ্ঠীর দেশ পরিচালনায় ব্যর্থতা ও দেশের মানুষের জীবনযাত্রায় নাভিশ্বাস এবং তাদের নেত্রীকে গৃহে অন্তরীণ করে রাখার ইস্যু নিয়ে আজকের ঢাকার গণসমাবেশ।

কিউএনবি/বিপুল/১০.১২.২০২২/ দুপুর ২.৪১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit