শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
প্রশ্নফাঁস চক্রে জড়িত সরকারি দপ্তরের কর্মচারীরা বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী শূন্যে ভাসবে টেসলার গাড়ি, উড়ন্ত স্পোর্টস কার উন্মোচন ইলন মাস্কের তরুণ ও পেশাজীবীদের টেকসই জ্বালানি উদ্ভাবনে আইডিয়া আহ্বান ধর্মীয় স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: নৌপরিবহন মন্ত্রী সাম্প্রদায়িক সম্প্রীতি শব্দটির পরিবর্তে ধর্মীয় সম্প্রীতি বলা উচিত ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য কমতে পারে ৫ শতাংশ: ড. তিতুমীর ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্রের যেকোনো হুমকির উপযুক্ত জবাব দেবে ইরান: তেলমন্ত্রী রাহুলের আচরণে অসন্তোষ, ভোটার তালিকা সংশোধন নিয়ে কেন্দ্রকে নোটিস

আওয়ামী লীগ ফাউল খেলছে : নুর

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০২২
  • ১৭৮ Time View

ডেস্কনিউজঃ গণঅধিকার পরিষদের সদস্য সচিব ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, ‌‘ আওয়ামী লীগ খেলার কথা বলে ফাউল খেলছে। আপনারা এভাবে ফাউল খেললে লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেওয়া হবে।’

আজ শুক্রবার বিকালে পল্টনে জামান টাওয়ারের নিচে গণঅধিকার পরিষদের বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।

নুরুল হক নুর বলেন, ‘এ সরকার কোনো নিয়ম-নীতির তোয়াক্কা করছে না। বিএনপির মতো একাধিকবার রাষ্ট্রক্ষমতায় থাকা একটা উদার দলের মহাসচিব থেকে শুরু করে সিনিয়র নেতাদের হয়রানি ও গ্রেফতার থেকে রেহাই দিচ্ছে না।’

সমাবেশের সঞ্চালনা করেন গণঅধিকার পরিষদের যুগ্ম সদস্যসচিব আব্দুজ জাহের। এতে আরও বক্তব্য দেন গণঅধিকার পরিষদের যুগ্ম-আহ্বায়ক কর্নেল (অব.) মিয়া মশিউজ্জামান, আবু হানিফ, যুগ্ম সদস্যসচিব আতাউল্লাহ, তারেক রহমান, গণঅধিকার পরিষদ ঢাকা মহানগর দক্ষিণের সদস্যসচিব ঈসমাইল, গণঅধিকার পরিষদের ঢাকা জেলা উত্তরের আহ্বায়ক অ্যাডভোকেট শওকত এবং শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আব্দুর রহমান।

গণঅধিকার পরিষদের যুগ্ম-আহ্বায়ক মুহাম্মদ রাশেদ খান বলেন, ‘হামলা-মামলা করে জনগণের গণতান্ত্রিক আন্দোলন দমানো যাবে না। নেতারা গ্রেফতার হলে মিছিলের শেষ কর্মী আন্দোলনের নেতৃত্ব দেবে।’

কিউএনবি/বিপুল/০৯.১২.২০২২/ রাত ১০.২৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit