মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
শিরোনাম

শ্রীশ্রীহরি-গুরুচাঁদ ঠাকুরের আদর্শে ছেলেমেয়েদের উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে হবে

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০২২
  • ১১৪ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : ভারতীয় সহকারি হাই কমিশনার নীরাজ কুমার জায়সওয়াল বলেছেন, শ্রীশ্রীহরি-গুরুচাঁদ ঠাকুরের আদর্শে ছেলে-মেয়েদের উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে হবে এবং কোন শিশু যেন শিক্ষার আলো হতে বঞ্চিত না হয়। শ্রীশ্রীহরি-গুরুচাঁদ ঠাকুরের আদর্শে অনুপ্রাণিত হয়ে আমাদের সন্তানাদিগকে লালন-পালন করতে হবে। তিনি মতুয়া মিশনের উন্নয়নে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।তিনি শুক্রবার (৯ ডিসেম্বর) সকালে চৌহাটাস্থ ভোলানন্দ রাজকুঞ্জ সেবামন্ডল আশ্রমে শ্রীশ্রীহরি-গুরুচাঁদ মতুয়া মিশন সিলেট বিভাগের উদ্যোগে শ্রীশ্রী হরিনাম সংকীর্ত্তন মতুয়া মহোৎসবের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

সিলেট জেলা বারের সিনিয়র আইনজীবী এডভোকেট অনুজ রায়ের সভাপতিত্বে ও রাজিব কুমার মিত্র এবং লিটন কুমার মন্ডলের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা সজল কুমার চৌধুরী, সিএম সিলেটের অধ্যাপক ডা. কল্লোল বিজয় কর, বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বিদ্যা রতœ রায়।শুরুতে স্বাগত বক্তব্য রাখেন শ্রীশ্রীহরি-গুরুচাঁদ মতুয়া মিশন সিলেট বিভাগের সভাপতি মতুয়ারত্ন গোসাই গোবিন্দ চন্দ্র রায়।

উৎসবে সার্বিক সহযোগিতায় ছিলেন বাবলু ভক্ত, নারায়ন দাস, নয়ন কুমার রায়, রিপন কুমার রায়, অরুন কুমার রায়, লিটন কান্তি মৃধা, রনজয় রায়, নিখিল রায় প্রমুখ।এর আগে ৮ ডিসেম্বর উৎসবের ১ম দিন মতুয়া মিশনের বিভিন্ন কর্মসূচী পালন করা হয় এবং ৯ ডিসেম্বর সকাল ১০টায় বর্ণাঢ্য শোভাযাত্রা সহ অন্যান্য কর্মসূচী পালন করা হয়। 

কিউএনবি/অনিমা/০৯.১২.২০২২/সন্ধ্যা ৬.৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit