রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম ২৩ সেপ্টেম্বর গুলশানে ঝটিকা মিছিল, গ্রেপ্তার ২৫ জন দশ দিনের রিমান্ডে নজরে পুতিনের ‘ডুমসডে প্লেন’, কী আছে ‘ফ্লাইং ক্রেমলিনে’ ঝুঁকি এড়াতে এআই মডেলের উন্নয়ন ধীর করার আহ্বান অ্যানথ্রপিক সিইওর সিগন্যাল অমান্য করে মোটরসাইকেলের ধাক্কা, ২ পুলিশ সদস্য আহত মোহাম্মদপুরে কিশোরগ্যাংয়ের কোনো অস্তিত্ব থাকবে না: ডিএমপি কমিশনার হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৫৫ ইয়েমেন, রাশিয়া ও চীনে এআই দিয়ে অস্ত্র তৈরির চেষ্টা, নিষিদ্ধ হলো অ্যাকাউন্ট স্বামী নাকি অভিনয়, বিয়ের পর কোনটাকে বেশি গুরুত্ব দিচ্ছেন জেনিফার? আশুলিয়ার ধামসোনায় চেয়ারম্যান প্রার্থী গফুর মিয়ার পক্ষে ঐক্যবদ্ধ ছাত্রদল, বিজয় নিশ্চিতের প্রত্যয়

রাজধানীতে সীমিত আকারে চলছে যানবাহন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০২২
  • ১২৫ Time View

ডেস্কনিউজঃ বিএনপির ১০ ডিসেম্বরের সমাবেশকে কেন্দ্র করে রাজধানীতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এ কারণে শুক্রবার (৯ ডিসেম্বর) রাজধানীতে অন্যান্য ছুটির দিনের তুলনায় সীমিত আকারে যানবাহন চলতে দেখা গেছে।

শুক্রবার রাজধানীর পল্টন, শাহবাগ, ফার্মগেট, মহাখালী, শ্যামলী ও কল্যাণপুর ঘুরে এমন চিত্র দেখা গেছে।

রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা ও সড়কে গিয়ে দেখা যায়, রাজধানী স্বাভাবিক সময়ের চেয়ে উল্টো চিত্র। বাসে ওঠার কোনো প্রকার ঝামেলা পোহাতে হচ্ছে না যাত্রীদের। নেই দীর্ঘক্ষণ বাসের অপেক্ষায় থাকা যাত্রীদের ভিড়। একই অবস্থা কারওয়ান বাজার, পল্টন ও গুলিস্তানেও। পল্টন মোড়ে অলস সময় পার করছেন রিকশাচালকরা।

রাজধানীর উত্তরা থেকে শাহবাগে অফিসগামী রহমান শেখ বলেন, শুক্রবার দিন এমনিতে রাস্তাঘাট খালি থাকে। কিন্তু আজকে গাড়ি কম। অনেকক্ষণ অপেক্ষার পর বাসে উঠতে পেরেছি। অফিসে পৌঁছাতে নির্ঘাত দেরি হয়ে যাবে।

করিম হোসেন নামের এক রিকশাচালক বলেন, ভোরে বাসা থেকে বের হয়েছি। কিন্তু বেলা ১১টা পর্যন্ত মাত্র ৫০ টাকা আয় হয়েছে। ভয়ে মানুষ বাসা থেকে বের হচ্ছে না। লোকজনের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। জরুরি কাজ ছাড়া কেউ বাসা থেকে বের হচ্ছেন না।

এদিকে রাজধানীর বিভিন্ন ব্যস্ততম এলাকায় গিয়ে দেখা গেছে সুনসান নীরবতা। ব্যস্ত এলাকা গুলিস্তান ও জিরো পয়েন্টেও গণপরিবহনের সংখ্যা কমে গেছে। ছিল না কোনো যাত্রীর চাপও।

এদিকে বিএনপির সমাবেশকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিভিন্ন স্থানে বসানো হয়েছে চেকপোস্ট। চালানো হচ্ছে তল্লাশি। এ ছাড়াও পুলিশ ও র‌্যাবের পাশাপাশি সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে কাজ করছেন। ফলে রাজধানীবাসীর মাঝে উদ্বেগ ও শঙ্কা দেখা দিয়েছে। এ কারণে অন্য ছুটির দিনের তুলনায় সড়কে যানবাহন কম।

কিউএনবি/বিপুল/০৯.১২.২০২২/ দুপুর ১.১৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit