শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন

‘১০ ডিসেম্বরে ঢাকার বাস চলবে’

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২
  • ২২৪ Time View

ডেস্কনিউজঃ ১০ ডিসেম্বরে বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশ উপলক্ষে রাজধানীতে বাস চলাচল বন্ধ থাকার আশঙ্কা থাকলেও বাস মালিকরা জানিয়েছেন ওই দিন বাস চলবে।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে ঢাকার বাইরে বিএনপির ৯টি বিভাগীয় সমাবেশ হয়। এর মধ্যে কুমিল্লা ও চট্টগ্রাম বাদ দিয়ে সবখানে স্থানীয় গণপরিবহনের মালিকেরা যানবাহন চলাচল বন্ধ করে দেন।

বৃহস্পতিবার রাজধানীতে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির এক সভায় সিদ্ধান্ত হয়, ১০ ডিসেম্বর ঢাকা শহর, শহরতলি ও আন্তঃজেলা রুটে বাস চলাচল স্বাভাবিক থাকবে। বৈঠকে সভাপতিত্ব করেন ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ। সভায় নগরীর বিভিন্ন বাস টার্মিনালের মালিক-শ্রমিক নেতা ও পরিবহন কোম্পানিগুলোর প্রায় ৩০০ মালিক-শ্রমিক উপস্থিত ছিলেন।

১০ ডিসেম্বর গাড়ি চলাচলে যাতে কোনো প্রকার বাধা সৃষ্টি না হয়, সে জন্য শহরের গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তাব্যবস্থা জোরদার করতে সংশ্লিষ্ট প্রশাসনের কাছে অনুরোধ জানানো হয়।

এদিকে, ১০ ডিসেম্বর ঘিরে ইতোমধ্যে রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি হয়েছে। বুধবার (৭ ডিসেম্বর) বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সাথে দলটির নেতা-কর্মীদের সংঘর্ষ হয়। এতে একজন নিহত হন। আহত হন অনেকে।

সমাবেশের স্থান নিয়েও এখনো ঐকমত্য হয়নি। বিএনপি অবশ্য নয়াপল্টনের সামনে সমাবেশ করার ব্যাপারে এখনো অনড়। সরকার এর পরিবর্তে সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপিকে সমাবেশ করতে দিতে চায়। সরকারও তাদের অবস্থান থেকে সরে আসেনি। এ অবস্থায় ওই দিন আদৌ গণপরিবহন চলবে কি না, তা নিয়ে সংশয় ছিল।

কিউএনবি/বিপুল/০৮.১২.২০২২/ রাত ১১.২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit