বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
শিরোনাম
ধোলাইখাল ট্রাকস্ট্যান্ড সরিয়ে নেওয়ার জন্য ডিএসসিসিকে ইশরাকের চিঠি দীর্ঘ দিন বন্ধ থাকার পর সিসিকের নতুন পরিকল্পনায় সিলেট জালালাবাদ সিটি পার্ক র‌্যাঙ্কিংয়ে আরও নিচে নামল ব্রাজিল, আর্জেন্টিনা কততে? প্রথমবারের মতো পাকিস্তান সফরে ভ্যাটিকান সিটির শীর্ষ কূটনীতিক বিশ্বসেরা ২% গবেষকের তালিকায় রাবির ১৬, রুয়েটের ১৫ গবেষক বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে ভিসা সহজীকরণ ও বাণিজ্য বৃদ্ধি জোরদারে গুরুত্বারোপ বিষাক্ত চেতনানাশক স্প্রেতে অসুস্থ একই পরিবারের ১৫ জন হাসপাতালে রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি আরোপ ‎লালমনিরহাটে স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড ‎আমেনা হত্যা ও এসিড নিক্ষেপের বিচার দাবিতে লালমনিরহাটে মহাসড়ক অবরোধ

কক্সবাজারের রামুতে পাহাড় ধসে একই পরিবারের ৪ জন নিহত

Reporter Name
  • Update Time : বুধবার, ৭ ডিসেম্বর, ২০২২
  • ২১৯ Time View

ডেস্কনিউজঃ কক্সবাজারের রামুতে পাহাড় ধসে একই পরিবারের ৪ জন নিহত হয়েছেন। বুধবার (৭ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের লট উখিয়ার ঘোনা এলাকায় প্রাণহানির এ ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা স্বীকার করে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম জানান, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছেন।

নিহতরা হলেন- ওই এলাকার আজিজুর রহমান, তার স্ত্রী রহিমা খাতুন, শাশুড়ি দিল ফুরুস বেগম ও পুত্রবধূ নাছিমা আকতার।

ফায়ার সার্ভিসের রামুর স্টেশন কর্মকর্তা সৌমেন বড়ুয়া জানান, রান্নাঘরে বসে ভাত খাওয়ার সময় পাহাড় ধসে তারা চাপা পড়েন। ফায়ার সার্ভিসের কর্মীরা মাটি সরিয়ে ৪ জনের মৃতদেহ উদ্ধার করেন। আর কেউ চাপা পড়ে আছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। বৃষ্টি না হলেও কেন এ পাহাড় ধস তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।

রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা মোস্তফা বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে উপস্থিত হয়েছি। পরিবারটি ঝুঁকি নিয়ে পাহাড়ের পাদদেশে ঘর করে বসবাস করছিল। সবাই মিলে রাতের খাবার খেতে রান্না ঘরে বসলে হঠাৎ পাহাড় ধসে তাদের মৃত্যু হয়।

নিহত পরিবারটিকে ১ লাখ টাকা সহায়তা করা হয়েছে বলে জানান তিনি।

কিউএনবি/বিপুল/০৭.১২.২০২২। রাত ১১.২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit