মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
নিয়ত বিশুদ্ধ না হলে আমল কবুল হবে না ২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্ষণের ১৫ মিনিটের মধ্যে কলিকে হত্যা, রোমহর্ষক স্বীকারোক্তি সুতা ও কাপড় আমদানিতে আগাম অনুমতির বাধ্যবাধকতা প্রত্যাহার বিমানকে তুলি, আকাশকে ক্যানভাস বানালেন পাইলট, আঁকলেন মোনালিসার ছবি টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ রেকর্ড ভাঙা এল নিনো: শীত আসার আগেই প্রশান্ত মহাসাগরে নজিরবিহীন উষ্ণতা হুতিদের অগ্রযাত্রা নিয়ে ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ গাজায় এক অন্তঃসত্ত্বা নারীর রোমহর্ষক গল্প পাসপোর্ট অধিদফতরের নতুন ডিজি মেজর জেনারেল আলীমুল আমীন

সড়কে ৫ জন নিহতের ঘটনায় ময়মনসিংহ থেকে চালক ও হেলপার আটক

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর)
  • Update Time : বুধবার, ৭ ডিসেম্বর, ২০২২
  • ১৯২ Time View

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) : যশোরের মনিরামপুরে কাভার্ডভ্যানের চাপায় পিতা-পুত্রসহ ৫ জন নিহতের ঘটনায় পুলিশ গতকাল মঙ্গলবার ময়মনসিংহ শহর থেকে চালক ও হেলপারকে আটক করে। সেখান থেকে তাদেরকে মঙ্গলবার রাতেই মনিরামপুর থানায় আনা হয়েছে। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন মনিরামপুর থানার অফিসার ইনচার্জ শেখ মনিরুজ্জামান। আটককৃতরা হলো কাভার্ডভ্যানের চালক আলমগীর হোসেন ও হেলপার অনোয়ার হোসেন। আলমগীর নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলার মোবারকপুর গ্রামের সামছুল হকের ছেলে ও আনোয়ার ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার সন্ধ্যাকুড়া গ্রামের সহিদুল ইসলামের ছেলে।

জানাযায়, গত শুক্রবার সকালের দিকে যশোর থেকে বিস্কুট বোঝাই একটি কাভার্ডভ্যান মনিরামপুরের দিকে আসছিল। সকাল সাড়ে সাতটার দিকে মনিরামপুরের বেগারীতলা বাজারে পৌছলে নিয়ন্ত্রন হারিয়ে দ্রুতগামী কাভার্ডভ্যানটি সারিবদ্ধ ১০ টি দোকানের ভেতর ঢুকে যায়। এ সময় কাভার্ডভ্যানের চাপায় দোকানের সামনে থাকা পাঁচ জন ঘটনাস্থলেই নিহত হন। নিহতরা হলো উপজেলার ভোজগাতী ইউনিয়েনের টুনিয়াঘরা গ্রামের কৃষক হাবিবুর রহমান ও তার ছয়বছর বয়সী ছেলে তাওশিকুর রহমান, একই গ্রামের খন্ডকালিন শিক্ষক শামছুর রহমান, মীর বাবুর ছেলে তৌহিদুল ইসলাম ও জয়পুর গ্রামের আবদুল মোমেনের ছেলে মাটিকাটা শ্রমিক জিয়াউর রহমান।

এ ঘটনায় নিহত হাবিবুরের ভাই ইব্রাহিম খলিল বাদি হয়ে চালক ও হেলপারের বিরুদ্ধে একটি মামলা করেন। মনিরামপুর থানার ওসি শেখ মনিরুজ্জামান জানান, সড়ক আইনে মামলার পর তথ্য প্রযুক্তি ব্যবহার করে চারদিন যাবত অভিযান চালিয়ে মঙ্গলবার দুপুরে ময়মনসিংহ শহর থেকে তাদেরকে আটক করা হয়। সেখান থেকে রাত আটটার দিকে তাদেরকে মনিরামপুর থানায় আনা হয়েছে।

কিউএনবি/অনিমা/০৭.১২.২০২২/সকাল ১০.২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit