শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
শিরোনাম
সুইডেনে রুশ দূতাবাসে ড্রোন হামলা: রিপোর্ট তীব্র তাপপ্রবাহে নাজেহাল ফ্রান্স, এসি-ফ্যান কিনতে হুড়োহুড়ি-সংঘর্ষ খামেনির জানাজা : ‘রক্তের বদলা’ চাইতে ইরানিদের ঢল নামানোর আহ্বান যুক্তরাষ্ট্রকে পাশ কাটিয়ে ইরানের সঙ্গে আলাদা চুক্তির পথে উপসাগরীয় দেশগুলো! বাদুড়ের স্পর্শই কাল হলো, জলাতঙ্কে প্রাণ গেল ১১ বছরের শিশুর আত্মহত্যার ইচ্ছা ছিল পাইলটের, বেইজিংয়ে আকাশচুম্বী ভবনে বিমান বিধ্বস্ত চীনের সবচেয়ে উঁচু ভবনে উড়োজাহাজ বিধ্বস্ত, মানসিক অবসাদে ভুগছিলেন পাইলট ১০০০ গোলের মাইলফলকের আরও কাছে ক্রিশ্চিয়ানো রোনালদো পাকা পেঁপে কী রাসায়নিকমুক্ত? চেনার সহজ উপায় কানাডায় আন্ডারওয়াটার রোবটিক্স প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন এমআইএসটির শিক্ষার্থীরা

নন্দীগ্রামে জুয়ার আসরে পুলিশের অভিযান, ৭ জুয়াড়ি গ্রেফতার 

Reporter Name
  • Update Time : বুধবার, ৭ ডিসেম্বর, ২০২২
  • ১৫৮ Time View
বগুড়া প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে জুয়ার আসরে অভিযান চালিয়ে ৭জন জুয়াড়িকে গ্রেফতার ও জুয়া খেলার সরঞ্জামসহ নগদ টাকা জব্দ করা হয়েছে। গত সোমবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ভাটগ্রাম মধ্যপাড়া এলাকায় অভিযান চালায় পুলিশ। মঙ্গলবার রাতে থানার উপ-পরিদর্শক মো. তারিকুল ইসলাম এতথ্য নিশ্চিত করে জানান, আটক ৭জনের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের শেষে বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে। মামলার একজন আসামি পলাতক রয়েছে। 

গ্রেফতারকৃতরা হলো- ভাটগ্রাম মধ্যপাড়ার হায়দার আলীর ছেলে আব্দুল আলীম (২৫), একই এলাকার শহিদুল ইসলামের ছেলে শফিকুল ইসলাম (২৭), খোরশেদ আলমের ছেলে জাকারিয়া জাকির (২৫), শহিদুল ইসলামের ছেলে সুমন হোসেন (১৯), ভাটগ্রাম মোল্লাপাড়ার ওমর আলীর ছেলে নাজিম উদ্দিন (৩৮), ভাটগ্রাম পূর্বপাড়ার জিন্নাত আলীর ছেলে কাইয়ুম আলী (২০) ও একই এলাকার কালাম হোসেনের ছেলে মতিউর রহমান (২৩)। 

জানা গেছে, ভাটগ্রাম মধ্যপাড়ার জুয়াড়ি আলমগীর হোসেনের বসত বাড়ির পূর্ব দুয়ারী টিনসেড ঘরের মধ্যে দীর্ঘদিন ধরে জুয়ার আসর চলছিল। গোপন তথ্যের ভিত্তিতে থানার ওসি আনোয়ার হোসেনের নেতৃত্বে উপ-পরিদর্শক (এসআই) তারিকুল ইসলাম, এএসআই  মামুনুর রশিদ, এএসআই মিন্টুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে হাতেনাতে ৭জন জুয়াড়িকে গ্রেফতার করে। এসময় একজন পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে নগদ ২ হাজার ৬৭৫ টাকাসহ জুয়া খেলার সরঞ্জাম জব্দ করে পুলিশ। 

কিউএনবি/অনিমা/০৭.১২.২০২২/সকাল ১০.১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit