মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
নিয়ত বিশুদ্ধ না হলে আমল কবুল হবে না ২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্ষণের ১৫ মিনিটের মধ্যে কলিকে হত্যা, রোমহর্ষক স্বীকারোক্তি সুতা ও কাপড় আমদানিতে আগাম অনুমতির বাধ্যবাধকতা প্রত্যাহার বিমানকে তুলি, আকাশকে ক্যানভাস বানালেন পাইলট, আঁকলেন মোনালিসার ছবি টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ রেকর্ড ভাঙা এল নিনো: শীত আসার আগেই প্রশান্ত মহাসাগরে নজিরবিহীন উষ্ণতা হুতিদের অগ্রযাত্রা নিয়ে ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ গাজায় এক অন্তঃসত্ত্বা নারীর রোমহর্ষক গল্প পাসপোর্ট অধিদফতরের নতুন ডিজি মেজর জেনারেল আলীমুল আমীন

সৌদি আরবে গাড়ি চাপায় নোয়াখালীর প্রবাসী যুবকের মৃত্যু

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২
  • ১৫৮ Time View
নোয়াখালী প্রতিনিধি : সৌদি আরবের জেদ্দায় সড়ক দুর্ঘটনায় মো.সাইফুল ইসলাম ওরফে সেলিম (৩৮) নামের এক নোয়াখালীর প্রবাসী যুবকের মৃত্যু হয়েছে। নিহত সেলিম নোয়াখালীর সেনবাগ উপজেলার ৩নং ডমুরুয়া ইউনিয়নের জিরুয়া দক্ষিণ পাড়া গ্রামের পাটোয়ারী বাড়ির মো. বাবুলের ছেলে। গতকাল সোমবার (৫ ডিসেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সৌদি আরবের জেদ্দা সড়কে এ দুর্ঘটনা ঘটে।  বর্তমানে তার মৃতদেহ স্থানীয় একটি হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে। নিহত সাইফুল মৃত্যুকালে স্ত্রী ২ সন্তান রেখে গেছেন। 

নিহতের ছোট ভাই সুমন জানায়, জীবিকার সন্ধানে ২০২১ সালের জানুয়ারীতে চাকুরী নিয়ে সৌদী আরবের জেদ্দায় যান সাইফুল। সোমবার কাজে যোগদান করে শেষে বিকেলে কাজ শেষে বাসায় ফেরার জন্য তিনি জেদ্দায় তার কর্মস্থলের সামনে রাস্তায় অবস্থান কালে একটি দ্রুত গতির গাড়ি তাকে চাপা দিলে সে গুরুত্বর আহত হয়। তাৎক্ষণিক পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সোমবার সন্ধ্যায় সময় তার মৃত্যু হয়। সোমবার দিবাগত গভীর রাতে সৌদি আরব থেকে মুঠোফোনের মাধ্যেমে সেলিমে মৃত্যুর খবর বাংলাদেশেে পৌঁছলে পরিবারের মাঝে শুরু হয় শোকের মাতম। নিহত সাইফুল ইসলাম সেলিম ৩ ভাই ২ বোনের মধ্যে সে সবার বড়। লাশ দেশে আনার প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য সরকারের কাছে সহযোগিতা চেয়েছেন  নিহতের পরিবার।

কিউএনবি/অনিমা/০৬ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৮:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit