সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
যুবদল নেতা সাজ্জাদুল মিরাজের বড় ছেলে রোজান আর নেই প্রেমের ফাঁদে ফেলে ধর্মান্তর, স্ত্রীর স্বীকৃতির দাবিতে যুবতীর অনশন গুদাম ভেঙে ১৯৭ বস্তা সার নিয়ে গেলেন বিক্ষুব্ধ কৃষকরা বিচারকের খাস কামরায় গাড়িচালককে মারধরের অভিযোগ কক্সবাজার কারাগারে মাদক মামলার আসামির মৃত্যু মুন্সীগঞ্জে ২ লাখ বর্গমিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস ‘আলাদা দেশ হয়েও অঙ্গরাজ্যের সুবিধা চায়’, কানাডা নিয়ে বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের বালু পাথরের টুকরোয় মিলল হাজার বছরের পুরোনো শহরের খোঁজ হত্যার পর গোসল করে খেজুর ও ইয়াবা সেবন করে খুনিরা: পুলিশ ছাগল খুঁজতে গিয়ে মিলল স্বর্ণের খোঁজ, ছুটছে ১০ হাজার মানুষ

চৌগাছায় দুই সার ব্যবসায়ীকে জরিমানা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২
  • ২৩৯ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় অবৈধভাবে ইউরিয়া ও ডিএপি সার মজুদ এবং বেশি দামে বিক্রির অভিযোগে দুই ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় এক ব্যবসায়ীর কাছ থেকে ১৫ বস্তা ইউরিয়া ও ২৪বস্তা ডিএপি সার জব্দ করা হয়।মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানা এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় পৌর শহরের উপজেলা সড়কের বিশ্বাস ট্রেডার্স ও আরমান এন্টার প্রাইজে এই জরিমানা আদায় ও সার জব্দ করেন।

এ সময় সার ও বীজ সংরক্ষণ আইন ২০০৬ এর আওতায় অবৈধভাবে সার মুজদ রেখে অতিরিক্ত দামে বিক্রির অপরাধে বিশ্বাস ট্রেডার্সের সত্বাধিকারীকে পাঁচ হাজার টাকা জরিমানা এবং দোকানে থাকা ২৪ বস্তা ডিএপি ও ১৫ বস্তা ইউরিয়া সার জব্দ করা হয়। এছাড়া অতিরিক্ত দামে সার বিক্রি করার অপরাধে আরমান এন্টার প্রাইজের সত্বাধিকারীর কাছ থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা সমরেন বিশ্বাস, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইশতিয়াক আহমেদসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।এর আগে পৌর এলাকার পাঁচনমনা গ্রামের চাষী মাসুদ রানা উপজেলা নির্বাহী কর্মকর্তার দফতরে গিয়ে অভিযোগ করেন ওই দুই দোকানি তার কাছে ইউরিয়া সারের বস্তা ১২০০ টাকা দাম চেয়েছেন। যা সরকারি মূল্য ১১০০ টাকা।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানা বলেন, অতিরিক্ত দামে সার বিক্রির অপরাধে দুই দোকানিকে জরিমানা করা হয়েছে। এছাড়া অবৈধভাবে সার মজুদ করায় এক দোকানির কাছ থেকে ২৪ বস্তা সার জব্দ করা হয়েছে। যা ন্যায্য মূল্যে কৃষকের কাছে বিক্রি করে টাকা সরকারি কোষাগারে জমা দেয়া হবে।

 

কিউএনবি/অনিমা/০৬ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৫৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit