শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
পাকা পেঁপে কী রাসায়নিকমুক্ত? চেনার সহজ উপায় কানাডায় আন্ডারওয়াটার রোবটিক্স প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন এমআইএসটির শিক্ষার্থীরা নতুন ভিসানীতি করছে সরকার, খসড়া মন্ত্রিসভায় উপস্থাপন বাংলাদেশ পুলিশের সঙ্গে পারস্পরিক সহযোগিতা জোরদারে আগ্রহী সৌদি আরব নন-ক্যাডারে সহকারী সচিব হলেন ৩৪ কর্মকর্তা প্রতিবন্ধীদের জন্য ‘ওয়ান-স্টপ সার্ভিস’ চালুর উদ্যোগ আনোয়ারায় ৫০০ মিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী ৩০টিরও বেশি চীনা কোম্পানি ১২ কেজি এলপিজি সিলিন্ডারে দাম কমল ৩৫৭ টাকা সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত সামাজিক মাধ্যমে অপপ্রচার কঠোরভাবে দমন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

তরুণ প্রজন্মকে স্বেচ্ছাসেবী কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকতে হবে –ঢাবি উপাচার্য

জালাল আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২
  • ৯৮ Time View
জালাল আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান স্বেচ্ছাসেবী কর্মকাণ্ডে অংশগ্রহণের মাধ্যমে দেশের আর্থ-সামাজিক উন্নয়নে অবদান রাখার জন্য তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানিয়েছেন। আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উপলক্ষ্যে আজ ৫ ডিসেম্বর, ২০২২ সোমবার নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে এক সেমিনারে তিনি এই আহ্বান জানান। ভিএসও বাংলাদেশ এই সেমিনারের আয়োজন করে।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধাগণ জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে স্বেচ্ছা সেবার অনন্য নজির স্থাপন করেছেন। বঙ্গবন্ধু এবং মুক্তিযোদ্ধাদের আদর্শ অনুসরণ করে মানবতার কল্যাণে কাজ করার জন্য তিনি তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানান।

ব্রিটিশ কাউন্সিলের প্রোগ্রাম পরিচালক ডেভিড নক্স, ফরেন কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসের শিক্ষা উপদেষ্টা মোহাম্মদ গোলাম কিবরিয়া, ইউএসএইড-এর প্রোগ্রাম ডেভেলপমেন্ট স্পেশালিস্ট শাহীন বিন সিরাজ এবং সিসেমি বাংলাদেশ-এর নির্বাহী পরিচালক মোহাম্মদ শাহ আলম উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন। মালালা ফান্ডের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ মোশাররফ তানসেন মূল প্রবন্ধ উপস্থাপন করেন। স্বাগত বক্তব্য দেন ভিএসও বাংলাদেশ-এর ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর খবিরুল হক কামাল।

কিউএনবি/অনিমা/০৬ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সকাল ১১:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit