মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন

আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমুলক সভা

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২
  • ১৩৯ Time View

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি : আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন উপলক্ষে ঠাকুরগাঁও দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বয় জেলা কার্যালয়ে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ( ৫ ডিসেম্বর) সকালে দুদক ঠাকুরগাঁও সমন্বয় জেলা কার্যালয়ের উপ-পরিচালক এস.এম রাশেদুর রেজা’র সভাপতিত্বে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়।

আসন্ন ৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন উপলক্ষে কেন্দ্রের নির্দেশিত মাঠ পর্যায়ের গৃহিত কর্মসুচি উপস্থাপন করেন দুদক ঠাকুরগাঁও সমন্বয় জেলা কার্যালয়ের সহকারী পরিচালক তাহাসিন হক। কর্মসুচি বাস্তবায়নে জেলা ও উপজেলা পর্যায়ের কমিটির করনীয় সম্পর্কে সভার সভাপতি ও উপ-পরিচালক বিস্তারিত আলোচনা করেন।

এসময় আরো পরামর্শমুলক বক্তব্য রাখেন ঠাকুরগাঁও দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর মনতোষ কুমার দে, পঞ্চগড় জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি জাকির হোসেন সহ ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলাধীন বিভিন্ন উপজেলার দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও সম্পাদকগণ।

 

 

কিউএনবি/আয়শা/০৫ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit