সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
আমদানি-রপ্তানি বাণিজ্যে শঙ্কা কাস্টমসের ৭ কর্মকর্তা বদলি আগামী ২-১ দিনের মধ্যে সার সংকট পরিস্থিতি স্বাভাবিক হবে : কৃষিমন্ত্রী শুধু প্রযুক্তি হিসেবে নয়, এআই হোক উৎপাদনশীলতা বৃদ্ধির হাতিয়ার : জনপ্রশাসন উপদেষ্টা এবার সাত দফা দাবিতে ঢাকা-রংপুর লংমার্চের ডাক জামায়াতের সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই : আইজিপি প্রেমিকার মরদেহ বস্তায় ভরে পাহাড়ে ফেলার চেষ্টা, রাস্তায় চুইয়ে পড়া রক্ত দেখে ধরে ফেলল পুলিশ যে সিনেমা বদলে দেয় নওয়াজুদ্দীনের ক্যারিয়ার, হাতে আসে ব্ল্যাঙ্ক চেক ও ২০০ চিত্রনাট্য কুয়ালালামপুরে অভিযান, আটক ৪৭২ বিদেশির ৩৬৪ জনই বাংলাদেশি ‘ইউনিয়ন-উপজেলা নির্বাচনে অংশ নিতে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই’

শাকিবের কাছ থেকে কোনো আর্থিক সাপোর্ট নিইনি: বুবলী

Reporter Name
  • Update Time : সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২
  • ১৫২ Time View

বিনোদন ডেস্ক :গত কয়েক মাস ধরে আলোচনায় শাকিব-বুবলী ও অপু বিশ্বাস। না, কোনো সুপার ডুপার সিনেমার কারণে নয়। ব্যক্তিগত ও দাম্পত্য কলহ নিয়ে প্রাদপ্রদীপের নিচে আছেন তারা।

মিডিয়া ও সামাজিক যোগাযোগমাধ্যমে শাকিব-বুবলী পরস্পরকে নানা ইস্যুতে দোষারুপ করে চলেছেন। বুবলীর ভাষ্যমতে, তাদের সংসারে তৃতীয় পক্ষ হিসেবে ঢুকে পড়েছেন অপু বিশ্বাস।

এ নিয়ে দুজনের সংসারে যখন ভাঙনের গুঞ্জন তখন ফেসবুকে ‘আমার কিছু কথা..’ নিয়ে হাজির হলেন বুবলী। 
সেখানে লাইভে নিজেদের সম্পর্ক নিয়ে কথা বলেন ঢালিউড নায়িকা। তিনি দাবি করেন, শাকিব খানের সঙ্গে সম্পর্কে জড়ানোর আগে অপু-শাকিবের বিয়ে ও সন্তানের কথা তিনি জানতেনই না।

অপু-শাকিবের ঘর ভাঙার ক্ষেত্রে নিজের দায় অস্বীকার করে বুবলী উল্টো অভিযোগ করেছেন, শাকিবকে বিয়ের পর অপু ফোন করে তার সঙ্গে বাজে ব্যবহার করেছিলেন।

রোববার সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেসবুক পাতায় ৪১ মিনিটের ভিডিও নিয়ে আসেন বুবলী। কথা বলেন নিজের ব্যক্তিজীবন শাকিব ও অপু এবং তাদের সন্তানদের প্রসঙ্গে।

এক সময়ের টিভি সংবাদ পাঠক বুবলী বলেন, শাকিবের মাধ্যমেই তার সিনেমায় আসা এবং ধীরে ধীরে তাদের মধ্যে ব্যক্তিগত সম্পর্কও তৈরি হয়।

তিনি বলেন, ২০১৬ থেকে আমি কাজ করছি। শাকিব খান, যিনি আমার সন্তানের বাবা, আমার স্বামী, তার সঙ্গে আমি কাজ শুরু করি বা সুযোগ পাই। উনি আমাকে মেন্টর হিসেবে গাইড করতেন। ওনার মাধ্যমেই আমার ফিল্মে আসা।

তিনি বলেন, ওই সময়ে আমি কেন, পুরো বাংলাদেশের কেউ কি জানতেন উনার আগের কোনো সম্পর্ক নিয়ে? এটা কিন্তু আমরা কেউই জানতাম না।”

কাজের ফাঁকে ব্যক্তিগত নানা কথা শাকিব বলতেন জানিয়ে বুবলী বলেন, ‘উনি প্রায়ই বলতেন, উনি সেটেলড হতে চান।’
অপু বিশ্বাসের সঙ্গে কোনোদিনই দেখা হয়নি জানিয়ে বুবলী বলেন, ‘উনি আমার সিনিয়র আর্টিস্ট। কিন্তু কোনোদিনই আমার সঙ্গে উনার সামনাসামনি দেখা হয়নি। ২০১৭ সালে যখন উনি টেলিভিশনে গিয়ে নিজের সন্তানের কথা প্রকাশ করেন, তার আগে আমাকে ফোন করেছিলেন এবং খুবই খারাপ ব্যবহার করেছিলেন।

অপু-শাকিবের সংসার ভাঙার জন্য নিজের দায় অস্বীকার করে বুবলী বলেন, কেউ যদি সংসার জীবনে অসুখী থাকেন, তারপর যদি অন্য কারও সাথে সম্পর্কে জড়ান, যার সঙ্গে সম্পর্কে জড়ালেন সেখানে তার কী দোষ?

বুবলীর ভাষ্য, আমার জন্য কারও সংসার ভাঙেনি। আমি তাদের মাঝে আসার আগে থেকেই তাদের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। অপু বিশ্বাস তো নিজেই বলেছেন, তার সঙ্গে শাকিব খানের যোগাযোগ বন্ধ ছিল। তখন তো আমি ছিলাম না।

শাকিব খানের সঙ্গে এখন বিচ্ছেদের আলোচনার মধ্যে বুবলী বললেন, তিনি শাকিব খানের টাকায় চলেন না।
‘অনেকেই বলে থাকেন, আমি নাকি শাকিব খানের কাছ থেকে আর্থিক সাপোর্ট নিচ্ছি। এটা সম্পূর্ণ ভুল। আমার বিয়ের পর থেকে এবং সন্তান হওয়ার পরও আমি কখনোই উনার কাছ থেকে কোনো রকম আর্থিক সাপোর্ট নিইনি।’

আমেরিকায় সন্তান বীরের জন্মের সময় যে খরচ হয়েছিল, তখন ১৫ হাজার ডলার শাকিব খান দিয়েছিলেন এবং নিজে ৩০ হাজার ডলার খরচ করেছিলেন বলে জানান বুবলী।

এই চিত্রনায়িকা বলেন, “আমেরিকায় আমাকে এক বছরের মতো থাকতে হয়েছিল। কোনো গিফট করা অন্য বিষয়। কিন্তু নিয়মিত কোনো আর্থিক সাপোর্ট আমি শাকিব খানের কাছ থেকে নিইনি। সন্তানের জন্যও নেইনি। উনি বাবা হিসেবে কিছু করলে, সেটা ভিন্ন ব্যাপার।

কিউএনবি/অনিমা/০৫ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit