মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন

‘ইউক্রেনে রুশ সেনাদের অবস্থা পুতিন ভালো করেই জানেন’

Reporter Name
  • Update Time : সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২
  • ১১১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক এভ্রিল হেইনেস বলেছেন, ইউক্রেনে আক্রমণ করতে গিয়ে রুশ সেনারা কতটা সমস্যার মুখোমুখি হচ্ছে, পুতিন সেটা ভালোই করেই জানেন। ক্রেমলিন জানিয়েছে, রুশ দখলকৃত দোনবাস অঞ্চলে ভবিষ্যতে পরিদর্শন করতে পারেন পুতিন। তবে ঠিক কবে পরিদর্শন করবেন সুনির্দিষ্ট করে তা বলা হয়নি।

ক্রেমলিনের এমন তথ্যের পরিপ্রেক্ষিতে শনিবার এক প্রতিরক্ষা ফোরামে মার্কিন জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক এভ্রিল হেইনেস বলেন, যুদ্ধের শুরুতে পুতিন যেমনটা উজ্জীবিত ছিলেন, ইউক্রেনে রুশ সেনাদের খারাপ অবস্থার সংবাদ শোনার পর এখন আর তেমনটি নন। তবে পুতিনকে পরিবেষ্টনকারীরা তাকে খারাপ সংবাদ থেকে বিরত রাখেন বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। 

গার্ডিয়ানের খবর অনুসারে,ইউক্রেনে রুশ সেনারা কতটা চ্যালেঞ্জের মুখে পড়েছেন খারকিভ, খেরসন থেকে তাদের সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত থেকে তার ধারণা পাওয়া যায়। 

 

 

কিউএনবি/আয়শা/০৫ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৩:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit