রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
শিরোনাম
শার্শায় গোয়াল ঘর থেকে ককটেলসাদৃশ্য ৩টি বস্তু উদ্ধার শার্শার নিষিদ্ধ যুবলীগের সাধারন সম্পাদক সোহরাব ঢাকার হাতিরঝিল এলাকা থেকে আটক শ্রীলংকাকে হোয়াইটওয়াশ করে ফের শীর্ষে ইংল্যান্ড  আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, ওসি প্রত্যাহার জাতীয়তাবাদী মোটর চালক দলের ঢাকা জেলা আহ্বায়ক কমিটি ঘোষণা আওয়ামী লীগের কর্মসূচি প্রতিরোধ ও ছাত্রলীগের হামলার প্রতিবাদে মাটিরাঙ্গায় ছাত্রদলের মোটরসাইকেল বিক্ষোভ।  আবারও হ্যাটট্রিক রাফিনিয়ার, বার্সেলোনার সাতে সাত চিরচেনা গ্ল্যামারে ফিরলেন শখ টিকিট ছাড়াই ট্রেনে যাত্রা, টিটিইকে ফাঁসাতে তরুণীর কাণ্ড সৌদি আরবে দুটি সামরিক অভিযান চালানোর দাবি ইয়েমেনি সশস্ত্র গোষ্ঠীর

আজকের ম্যাচে ব্রাজিলের সম্ভাব্য একাদশ

Reporter Name
  • Update Time : সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২
  • ১৬৫ Time View

স্পোর্টস ডেস্ক : কাতার বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে রাতে মাঠে নামছে পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল। কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করার ম্যাচে ব্রাজিলের প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া। দোহার স্টেডিয়াম ৯৭৪-এ বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে ম্যাচটি। ফেবারিট হিসেবেই মাঠে নামছে ব্রাজিল। 

ফিফা র্যাংকিংয়ের শীর্ষে রয়েছে সেলেসাওরা। অন্যদিকে দক্ষিণ কোরিয়ার অবস্থান ২৮ নম্বরে। দুদলের মধ্যকার পরিসংখ্যানেও অনেক এগিয়ে ব্রাজিল। সেলেসাওরা এর আগে ৭ বার দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হয়েছে। এরমধ্যে ছয়বারই তারা জিতেছে। দক্ষিণ কোরিয়ার জয় একটি। চলতি বছরেরই জুনে ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে দক্ষিণ কোরিয়াকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছিল ব্রাজিল।

গ্রুপে নিজেদের শেষ ম্যাচে ক্যামেরুনের বিপক্ষে বেঞ্চের শক্তি পরীক্ষা করেছিল ব্রাজিল। আজ নামছে পূর্ণ শক্তি নিয়ে। ইনজুরি থেকে ফিরছেন ব্রাজিলের সবচেয়ে বড় তারকা নেইমার। আজকের ম্যাচের শুরুর একাদশেই দেখা যেতে পারে তাকে।

ব্রাজিলের সম্ভাব্য একাদশ : আলিসন বেকার, সান্দ্রো, থিয়াগো সিলভা, মার্কিনোস, দানিলো, কামেসিরো, লুকাস পাকেতা, ভিনিসিয়ুস জুনিয়র, রাফিনিয়া, নেইমার জুনিয়র ও রিচার্লিসন।

 

 

কিউএনবি/আয়শা/০৫ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৩:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit