রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
‘পাঁচ মাসে গণতান্ত্রিক পুনর্গঠন ও অর্থনৈতিক খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে সরকার’ হালান্ডদের বিপক্ষে বাজি হেরে হাডসন নদীতে নৌকা বাইলেন রুনি ভারতের ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার: সেরা অভিনেতা-অভিনেত্রীসহ বিজয়ীদের পুরো তালিকা পাল্টা হামলায় ইরান কী করতে পারে, তার উদাহরণ কুয়েত : বিশ্লেষণ অগ্নিকাণ্ডে দম্পতির সঙ্গে পুড়ে মারা গেল ৭৩টি বিড়াল ইরান কেন এবার জর্ডানকে টার্গেট করল? আপ্লুত মেসি, ইনস্টা-ভিডিওতে কি বার্তা দিলেন? আগস্টে ‘প্রবাসী কার্ড’ প্রকল্পের কাজ চালু করবে সরকার সেই দুঃখ গাঁথা অমরত্বের তুলিতে মুছবার সুযোগ লিও’র সামনে সংঘাত-অভ্যুত্থান গুঞ্জনের মধ্যে ইরানি নেতাদের ওপর চড়াও কট্টরপন্থিরা

যে সিনেমা করতে ১০০ ঘণ্টা ভিডিও দেখেছিলেন ক্যাটরিনা

Reporter Name
  • Update Time : সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২
  • ৯২ Time View

বিনোদন ডেস্ক : বলিউড সেনসেশন ক্যাটরিনা কাইফ নিপুণ অভিনয়শৈলী ও গ্লামার দিয়ে দর্শকদের হৃদয়ে পোক্ত আসন গেড়েছেন। তার নাচ, এপ্রোচ, চরিত্রের সঙ্গে মিশে যাওয়ার প্রশংসা সর্বত্র। 

চরিত্রের মধ্যে নিজেকে খাপ খাওয়াতে অনেক পরিশ্রম করেন ক্যাটরিনা। এ কারণে বিভিন্ন সিনেমায় তার ভিন্ন ভিন্ন চরিত্র সাড়া জাগিয়েছে।

একটি চরিত্রে অভিনয়ের জন্য একশ ঘণ্টা সিনেমা দেখেছিলেন ভিকি ঘরণী। সেটি হচ্ছে ‘জগ্গা জাসুস’। এতে সাংবাদিক চরিত্রে অভিনয় করেছিলেন তিনি।  

অনুরাগ বসু পরিচালিত ‘জগ্গা জাসুসে’ মুক্তি পেয়েছিল ২০১৭ সালে। সিনেমাটি বক্স অফিসে ঝড় তুলতে না পারলেও রণবীর কাপুরের বিপরীতে চশমাধারী ক্যাটরিনার রসায়ন মনে কেড়েছিল হাজারো দর্শকের।

ভারতের বিনোদন ভিত্তিক গণমাধ্যম পিংকা ভিলা জানিয়েছে, ক্যাটরিনা যখন জগ্গা জাসুসের ভূমিকার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন, তখন তিনি অনেক পরিশ্রম করেছেন। কিছু বিখ্যাত সিনেমা, যেসব গল্পে সাংবাদিকতার অনুষঙ্গ আছে, সেসবও দেখে নেন তিনি। প্রায় ১০০ ঘণ্টার ভিডিও দেখে সাংবাদিকের ভূমিকা রীতিমতো রপ্তই করে ফেলেছিলেন এই অভিনেত্রী।

পাশাপাশি কয়েকজন সাংবাদিকদের কাছ থেকে তাদের আচরণ এবং কাজ করার পদ্ধতিও শিখে নিয়েছিলেন ক্যাটরিনা। সাংবাদিকরা কীভাবে ঘটনার বিবরণ লিখেন, কীভাবে তা উপস্থাপন করেন, সবই জেনে নেন তিনি।

চরিত্রটি ধারণ করার নেপথ্যে পরিশ্রম নিয়ে ক্যাটরিনা বলেন, নায়িকার হওয়ার মজাই হল বিভিন্ন চরিত্রের বাস্তবতা উপভোগ করতে পারা। প্রতি চরিত্রের নিজস্ব রেখাচিত্র থাকে। সেগুলোর জন্য প্রস্তুতি প্রয়োজন। ভীষণ চ্যালেঞ্জের কাজ এটা।

তখন দীর্ঘদিন সাংবাদিকের ভূমিকায় অভিনয় করতে গিয়ে এক সময় নিজেকে সাংবাদিকও ভাবতে শুরু করেছিলেন এই অভিনেত্রী।

এদিকে ব্যস্ত সময় পার করছেন ক্যাটরিনা। বিয়ের পর বেশ কয়েকটি সিনেমা হাতে নিয়েছেন। ৩৯ বছর বয়সি ক্যাটরিনাকে এখন দেখা যাচ্ছে ‘ফোন ভূত’ এ। সিদ্ধান্ত চতুর্বেদী ও ইশান খট্টর রয়েছেন এই সিনেমায়।

কিউএনবি/অনিমা/০৫ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সকাল ১১:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit