শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
শিরোনাম

ভারতের বিপক্ষে জয়ে বাংলাদেশ দলকে অর্থমন্ত্রীর অভিনন্দন

Reporter Name
  • Update Time : রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২
  • ১২৩ Time View

ডেস্ক নিউজ : তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ভারতকে হারিয়েছে বাংলাদেশ। এ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। অর্থমন্ত্রী আজ এক অভিনন্দন বার্তায় বাংলাদেশ ক্রিকেট দলের সকল  খেলোয়াড়, কর্মকর্তা, কোচসহ সংশ্লিষ্ট সকলকে প্রাণঢালা অভিনন্দন জানান ।

অভিনন্দন বার্তায় অর্থমন্ত্রী বলেন, ‘আজকের দিনটি বাংলাদেশের ‍ক্রিকেটের জন্য একটি মাইলফলক। বাংলাদেশ ক্রিকেট দলের ধারাবাহিক এ পারফরম্যান্স নিঃসন্দেহে আমাদের জন্য অত্যন্ত আনন্দের ও গর্বের। বাংলাদেশের এ জয় আমাদের খেলোয়ারদের দৃঢ় সক্ষমতার প্রমাণ। ’তিনি মিরাজ-মোস্তাফিজের শেষ উইকেট জুটির বীরত্বের ভূয়সী প্রশংসা করেন। আগামী দিনগু‌লো‌তেও বাংলাদেশ ক্রিকেট দলের এই অসাধারণ নৈপুণ্য অব্যাহত থাকবে ব‌লে তি‌নি আশা ব্যক্ত ক‌রেন।

 

 

কিউএনবি/আয়শা/০৪ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৯:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit